চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাকাল: শতাধিক পুলিশের জন্য রান্না করে পাঠালেন নিপুণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৮ অপরাহ্ণ ০৫, মে ২০২০
বিনোদন
A A

করোনাভাইরাসের শুরু থেকে চিত্রনায়িকা নিপুণকে দেখা গেছে যথেষ্ঠ মানবিকতার পরিচয় দিতে। এবার এই চিত্রনায়িকা শতাধিক পুলিশের জন্য নিজ হাতে রান্না তৈরি করে পাঠালেন বিমান বন্দর থানায়!

নিজের বিউটি সেলুনের কর্মীদের অগ্রিম বেতন দিয়ে ছুটি দিয়েছিলেন করোনার শুরুতেই। পরবর্তীতে অসচ্ছলদের জন্য এফডিসিতে সাহায্যও পাঠিয়েছেন। এছাড়া নিয়মিত সেখানকার মানুষদের ইফতার সামগ্রী দিচ্ছেন।

এবার আরও বড় পরিসরে নিপুণ করোনাভাইরাসের মধ্যে যারা যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তাদের পাশে দাঁড়ালেন। ]নিজ হাতে রান্না করে সোমবার রাজধানীর বিমানবন্দর থানার ১১৫ জন পুলিশকে ইফতার পাঠিয়েছেন নিপুণ।

খাবারের বিভিন্ন পদের মধ্যে ছিল পোলাও, মাংস, ডিম, চিকেন, সিন্নি আরও অনেক কিছু। বিষয়টি নিয়ে নিপুণ জানান, করোনাযুদ্ধের অন্যতম যোদ্ধা বাংলাদেশ পুলিশের বিমানবন্দর থানার ১১৫ জন পুলিশের জন্য নিজ হাতে আমি ও আমার মা রান্না করে ইফতার পাঠিয়েছি।

তিনি বলেন, এ দুর্যোগে আমাদের পুলিশরা সদস্যরা অসীম সাহস, ধৈর্য্য ও জীবনের মায়া ত্যাগ করে মানুষ রক্ষার কাজে নিয়োজিত রয়েছেন। পুলিশদের মানবিক উদ্যোগ ও নিরলস কাজ এ বাহিনীকে নতুনভাবে উপস্থাপন করছে সাধারণ মানুষের কাছে।

নিপুণ জানান, তিনি প্রতিদিনই বনানী- গুলশানের প্রতিটি চেক পোস্টে পালাক্রমে ইফতারি পাঠাচ্ছেন। পাশাপাশি সাধারণ সুবিধাবঞ্চিত মানুষের জন্য প্রতিদিন ইফতার দিয়ে যাচ্ছেন।

Reneta

তিনি বলেন, এফডিসির মসজিদে নিয়মিত কোরআন তেলাওয়াত, জিকির ও দোয়া করা হচ্ছে। কিছু নিরাপত্তাকর্মীরা এফডিসি পাহারা দিয়ে যাচ্ছেন। এ পরিস্থিতিতে তাদের জন্যও আমি প্রথম রমজান থেকেই ইফতারের ব্যবস্থা করছি পুরো রমজান মাসই করে যাবো।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এফডিসিকরোনানায়িকানিপুণপুলিশলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘একাত্তরের ইতিকথা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বাংলার জয়যাত্রা’ জাহাজের বিষয়ে ইরানকে আবারও পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধ

এপ্রিল ২০, ২০২৬

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল জ্যোতির বাংলাদেশ

এপ্রিল ২০, ২০২৬

সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেনের দৃষ্টিতে আওয়ামী লীগের ‘সবচেয়ে বড় ভুল’

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সংসদের কেনাকাটায় হরিলুট’ প্রতিবেদন বিষয়ে তদন্ত কমিটি গঠন

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT