চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাকালে স্বস্তি দিতে বিকাশের অ্যাডমানি সেবায় যুক্ত হলো ১৮টি ব্যাংক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৭ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
বিকাশ

গ্রাহকদের লেনদেন আরো বেশি সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে করোনাকালীন এই সময়ে নতুন আরো ৭টি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপ থেকে বিকাশ অ্যাকাউন্টে তাৎক্ষণিকভাবে টাকা আনার সেবার পরিধি বাড়লো। এই নিয়ে এখন পর্যন্ত দেশের শীর্ষস্থানীয় ১৮টি বাণিজ্যিক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে সাড়ে চার কোটি গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টে টাকা আনার সুযোগ তৈরি হলো। যেকোন সময় যেকোন স্থান থেকে ঘরে বসেই প্রয়োজনমতো নিজের অথবা প্রিয়জনের বিকাশে টাকা নিয়ে আসার সেবা বা বিকাশ অ্যাডমানি করোনাকালীন এই সময়ে গ্রাহকের জন্য বড় স্বস্তি নিয়ে এসেছে।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ, মধুমতি ব্যাংক, এনআরবি ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, সোস্যাল ইসলামি ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক – নতুন এই সাতটি ব্যাংক থেকে অ্যাডমানি সেবা চালু করা হয়েছে সম্প্রতি।

এর আগে থেকেই ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, ইর্স্টান ব্যাংক, যমুনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এর ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপ এর মাধ্যমে বিকাশ অ্যাকাউন্টে টাকা আনার সেবা চালু আছে।

পাশাপাশি বাংলাদেশে ইস্যুকৃত সকল ভিসা ও মাস্টার কার্ড থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা আনার সুযোগ তো রয়েছেই।

এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশইনের পাশাপাশি ব্যাংক থেকে সরাসরি বিকাশে টাকা এনে সেন্ড মানি করা, মোবাইল রিচার্জ করা, ইউটিলিটি বিল দেয়া, অফলাইন বা অনলাইনে পণ্য কিনে পেমেন্ট করা, কোন প্রতিষ্ঠানে অনুদান দেয়া, স্কুল কলেজের বেতন পরিশোধ করা, বিভিন্ন ধরনের অনলাইন নিবন্ধনের ফি পরিশোধ করাসহ অসংখ্য বিকাশ সেবা খুব সহজেই নিতে পারেন গ্রাহক, যা তার আর্থিক লেনদেনকে করেছে নিরাপদ, সহজ এবং ঝামেলামুক্ত। তাছাড়া নিজের টাকা যে কোন সময় ব্যবহারে গ্রাহকের আরো বেশি সক্ষমতা তৈরি হয়েছে। বিকাশ অ্যাকাউন্ট বাস্তবিক অর্থেই গ্রাহকের ‘ডিজিটাল ওয়ালেট’ এ পরিণত হয়েছে।

তাছাড়া এখন ভিসা এবং অ্যামেক্স ক্রেডিট কার্ডের বিলও বিকাশের মাধ্যমে ঘরে বসেই পরিশোধ করার সুযোগ নিতে পারছেন গ্রাহক। ক্রেডিট কার্ডের বিল পরিশোধে যেহেতু সময় গুরুত্বপূর্ণ তাই গ্রাহকরা করোনাকালীন সামাজিক দূরত্ব বজায় রাখতে ব্যাংকে না গিয়ে বিকাশ অ্যাকাউন্ট থেকে বিল পরিশোধ সেবা নিতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন।

Reneta

বিকাশ অ্যাপের হোমস্ক্রিনের মূল মেনু থেকে অ্যাডমানি সেবা নির্বাচন করে ব্যাংক টু বিকাশ অথবা কার্ড টু বিকাশ সেবা থেকে কয়েকটি ধাপে নিরাপদে ঝামেলা ছাড়াই গ্রাহক বিকাশ অ্যাকাউন্টে টাকা সংযুক্ত করতে পারেন। ব্যাংক টু বিকাশ সেবার ক্ষেত্রে নির্ধারিত ব্যাংকের লোগোতে ক্লিক করলে ঐ ব্যাংকের লগইন পেজে চলে যান গ্রাহক।

অ্যাডমানির ক্ষেত্রে গ্রাহকের ক্যাশ ইন লিমিট প্রযোজ্য হয়। অর্থ্যাৎ একদিনে ক্যাশ-ইন ও অ্যাডমানি মিলিয়ে ৫ বারে সর্বোচ্চ ৩০ হাজার টাকা এবং মাসে ২৫ বারে সর্বোচ্চ ২ লাখ টাকা আনতে পারেন গ্রাহক।

ব্র্যাক ব্যাংক, যুক্তরাষ্ট্র ভিত্তিক মানি ইন মোশন, বিশ্ব ব্যাংক গ্রুপের অন্তর্গত ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং অ্যান্ট গ্রুপ-এর যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান বিকাশ, ২০১১ সাল থেকে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রিত পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন ধরনের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস দিয়ে আসছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসবিকাশব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

নরওয়ের বিপক্ষে কখনও জেতেনি ব্রাজিল

জুলাই ৫, ২০২৬

ব্রাজিল এখন চ্যাম্পিয়ন দলের মতোই খেলছে: রেজাউল করিম রেহান

জুলাই ৫, ২০২৬

ইসলামিক ফাউন্ডেশনের নামে ‘ভুয়া’ নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান

জুলাই ৫, ২০২৬

‘হাত নোংরা’ করে খেলতে জানে ফ্রান্স

জুলাই ৫, ২০২৬

কুষ্টিয়ায় রাইস মিলের দূষণে ক্ষতিগ্রস্ত কৃষি ও পরিবেশ

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT