চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাকালে সাইকেলকে যাতায়াতের মাধ্যম করতে ভারত সরকারের পরামর্শ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৩ অপরাহ্ন ১৪, জুন ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতে দিন দিন করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় চিন্তিত ভারতের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলো। সংক্রামকরোগ থেকে বাঁচার প্রধান উপায় হলো সামাজিক দূরত্ব বজায় রাখা। কিন্তু ভারতের মতো জনবহুল দেশে তা প্রায় অসম্ভব।

এই অবস্থায় কেন্দ্রীয় সরকারের নগর উন্নয়ন মন্ত্রণালয় মনে করছে, দেশের মানুষের দৈনন্দিন চলাচলের ক্ষেত্রে সাইকেলের ওপর নির্ভরতা বৃদ্ধি করা উচিত। দুই চাকার এই যানে একদিকে যেমন সামাজিক দূরত্ব বজায় রাখা যাবে, তেমনি তা ব্যয় কমাবে এবং গণপরিবহনের ব্যবহারও কমাবে। এতে পরিবেশ দূষণ কমবে। তাই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারগুলোকে সাইকেল ব্যবহারের জন্যে সাধারণ মানুষকে উৎসাহিত করার ব্যাপারে বার্তা দেওয়া হয়েছে।

রাজ্যগুলোকে সাইকেলের ব্যবহারে সাধারণ জনগণকে আগ্রহী করে তোলার জন্যে বেশ কিছু উদাহরণও দেখিয়েছে ভারত সরকার।

যেমন, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুধুমাত্র সাইকেলের মাধ্যমে চলাচল করার জন্যে নতুন ৪০ মাইলের এক রাস্তা খুলে দেওয়া হয়েছে। অকল্যান্ড যেমন ১০ শতাংশ রাস্তায় সাইকেল ছাড়া অন্য কোনো গাড়ি চলাচল নিষিদ্ধ করে দিয়েছে। কলম্বিয়ার বোগোটায় রাতারাতি অতিরিক্ত ৭৬ কিলোমিটার পথ খুলে দেওয়া হয়েছে যেখান থেকে শুধু সাইকেলেই চলাচল করা সম্ভব হবে।

ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সাধারণত শহরাঞ্চলের মানুষজনকে কাজের প্রয়োজনে গড়ে ৫ কিলোমিটার দূরত্ব পর্যন্ত যাতায়াত করতে হয়। এই জাতীয় পরিস্থিতিতে কোভিড -১৯ সংক্রমণ থেকে বাঁচতে আরো বেশি করে সাইকেলের মতো যানবাহনের ব্যবহার বাড়ানো উচিত। কারণ এখন যতটা কম খরচে মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হয় সেটার দিকেই লক্ষ্য রাখতে হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাভাইরাসসাইকেল
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রচলিত রাজনীতির বাইরে তারেক রহমানের এক ভিন্ন সন্ধ্যা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মাথায় টিউমার, জরুরি অস্ত্রোপচার- কেমন আছেন তানিয়া বৃষ্টি?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস!

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT