চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাকালের রমজানে দ্রব্যমূল্যের কারসাজি বন্ধে পদক্ষেপ কী?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৬:০৫ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০২০
সম্পাদকীয়
A A

করোনাভাইরাসের প্রভাবে জনজীবন থমকে আছে বিশ্বব্যাপী। এরমধ্যেই আমাদের সামনে হাজির হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান পবিত্রতম মাস মাহে রমজান। প্রতিবছর এ মাসকে সামনে রেখে নানা ধরনের আয়োজন থাকলেও এবার করোনাক্রান্তিতে ভিন্ন চিত্র।

করোনাভাইরাস শনাক্তের শুরুর দিকেও কতিপয় অসাধু ব্যবসায়ী কারসাজি করে দ্রব্যমূল্য বাড়িয়েছেন। এমন দৃশ্যও আমরা দেখেছি। এরপর থেকে করোনাকালেও কেউ কেউ সেই ধারা অব্যাহত রাখার চেষ্টা করেছেন। এখনও অনেক জায়গায় করোনার দোহাই দিয়ে অনেকেই কারসাজি করছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশ হচ্ছে।

রমজানে বিশ্বের অন্যান্য দেশে ব্যবসায়ীদের মানবিক চিত্রের বিপরীতে আমাদের দেশের বাস্তবতা ভিন্ন থাকে। বিশ্বের বিভিন্ন দেশে রমজানে পণ্যের দাম কম থাকলেও এখানকার অতিলোভী ব্যবসায়ীরা কথিত সংকট সৃষ্টি করে দাম বাড়ানোর অপচেষ্টা করেন। এসময় সরকারও এসব অপকর্ম বন্ধের চেষ্টায় সোচ্চার থাকেন। কখনও তারা সফল হন, আবার অনেকাংশেই সফল হন না। এটা আসলে তাদের একার পক্ষে সম্ভবও না। এজন্য আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে নীতি নৈতিকতার চর্চা অব্যাহত রাখতে হবে।

তবে প্রবাদ রয়েছে, ‘চোর না শোনে ধর্মের কাহিনী’। এজন্যই করোনাকালেও আমরা দ্রব্যমূল্যের কারসাজি দেখেছি। এখনও রমজানকে সামনে রেখে তারা যে সক্রিয় হয়ে উঠবে না, এর কোনো নিশ্চয়তা নেই। করোনাক্রান্তিতেও তাদের অপকর্মের শঙ্কা থেকেই যায়। এজন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও উদ্যোগী হতে হতে হবে। এছাড়া কোনো বিকল্প নেই।

একইসঙ্গে করোনাভাইরাস পরিস্থিতিতে ফরজ এবং তারাবীহ নামাজসহ সব ধরনের ইবাদত ঘরে আদায় করার যে নির্দেশনা দেওয়া হয়েছে, তা পালন করতে হবে। মহামারী গেলে আমরা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারবো। কিন্তু নিজেরাই যদি সচেতন না হই, তাহলে পরিস্থিতি খুবই খারাপের দিকে যাবে। ইটালি এবং যুক্তরাষ্ট্রের পরিস্থিতি তাই বলছে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে যার যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে আমরা আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনা ভাইরাসকরোনাভাইরাসদ্রব্যমূল্যরমজানসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক জয়ের পর যা বললেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT