চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাকালীন সর্বোচ্চ প্রেক্ষাগৃহে তৌকীরের ‘স্ফুলিঙ্গ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৯ অপরাহ্ন ২৪, মার্চ ২০২১
বিনোদন
A A

করোনাকালীন যেসব সিনেমা মুক্তি পেয়েছে সেগুলো কোনোটি ২০ টি বা আবার কোনোটি ২৫ টি সিনেমা মুক্তি পেয়েছে। তবে জনপ্রিয় নির্মাতা তৌকীর আহমেদ তার নতুন সিনেমা ‘স্ফুলিঙ্গ’ মুক্তি দিতে চলেছেন সর্বোচ্চ প্রেক্ষাগৃহে৷

শুক্রবার (২৬ মার্চ) রাজধানী সহ দেশের ৩৫টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘স্ফুলিঙ্গ’। সিনেমাটি মুক্তির পরিবেশনা করছে দ্য অভি কথা চিত্র। প্রতিষ্ঠানটির কর্ণধার অভি চ্যানেল আই অনলাইনকে বলেন, মোট ৩৫ সিনেমা হলে মুক্তি পাচ্ছে স্ফুলিঙ্গ। মঙ্গলবার পর্যন্ত ৩০ হল চূড়ান্ত ছিল। তবে বুধবারের মধ্যে আরো পাঁচটি হল বেড়েছে।

তিনি বলেন, করোনাকালীন চালু আছে ৫০ টির মতো সিনেমা হল। প্যান্ডামিকের মধ্যে যেকটা সিনেমা মুক্তি পেয়েছে কোনো সিনেমাই ৩৫ হল পায়নি। এ ক্ষেত্রে স্ফুলিঙ্গ সর্বোচ্চ সিনেমা হল পেয়েছে।

‘স্ফুলিঙ্গ’র সিনেমার প্রেক্ষাপট একটি ব্যান্ড দলকে ঘিরে। বঙ্গবন্ধুর আদর্শকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতেই মূলত সিনেমাটি নির্মিত হয়েছে বলে জানিয়েছেন এর পরিচালক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তৌকীর আহমেদ।

সিনেমাটির চরিত্রগুলোতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, পরীমনি, রওনক হাসান ও শ্যামল মাওলা। আরও রয়েছেন আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চু, হাসনাত রিপন প্রমুখ।

স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের প্রযোজনায় সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ।

Jui  Banner Campaign
ট্যাগ: ২৬ মার্চকরোনাকালীনজাকিয়া বারী মমতৌকীর আহমেদপরীমনিমামুনুর রশীদলিড বিনোদনশহীদুল আলম সাচ্চুস্ফুলিঙ্গহাসনাত রিপন
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT