চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করের আওতা বৃদ্ধিতে বাজেটে ৫ দফা প্রস্তাবনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৭ অপরাহ্ণ ০৩, জুন ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

করের আওতা বৃদ্ধিতে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ৫ দফা প্রস্তাবনা পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।  সেখানে মােবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর মাধ্যমে পরিশোধের বিধান অন্তর্ভুক্ত করাসহ আরও চার প্রস্তাবনা রাখা হয়েছে। 

পাঁচ দফা প্রস্তাবনা হলো:
ক) যেসকল ক্ষেত্রে অর্থ পরিশোধে ব্যাংক ট্রান্সফারের বাধ্যবাধকতা রয়েছে সেসকল ক্ষেত্রে ব্যাংক ট্রান্সফারের পাশাপাশি মােবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর মাধ্যমে পরিশোধের বিধান অন্তর্ভুক্ত করা;

খ) ৫০ হাজার টাকার অধিক পেমেন্ট হলে তা ক্রস চেক বা ব্যাংক ট্রান্সফার বা মােবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর মাধ্যমে সম্পাদন করার বাধ্যবাধকতা আরােপ করা;

গ) সরবরাহ ও ঠিকাদারীর বিল ব্যাংকিং বা মােবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর মাধ্যমে গ্রহণ করা না হলে প্রযোজ্য উৎসে করহারের অতিরিক্ত ৫০% কর্তন করা;

ঘ) করনেট সম্প্রসারণে বাড়ির নকশা অনুমােদনে ও সমবায় সমিতির রেজিস্ট্রেশনে এবং দুই লক্ষ টাকার উর্ধ্বে সঞ্চয়পত্র ক্রয়ে ও পােস্টাল সেভিংস অ্যাকাউন্ট খুলতে টিআইএন গ্রহণের বাধ্যবাধকতা আরােপ করা;

ঙ) ই-কর্মাস প্ল্যাটফর্মকে উৎসে কর কর্তনকারী কর্তৃপক্ষ হিসেবে সংজ্ঞায়িত করা।

Reneta

উত্থাপিত এ প্রস্তাবসমূহ মহান জাতীয় সংসদের মাধ্যমে পাশ হলে আনুষ্ঠনিক অর্থনীতির আকার বড় হবে, বিনিয়ােগ ও রাজস্ব সংগ্রহ বৃদ্ধি পাবে। ব্যাংক ট্রান্সফারের পাশাপাশি মােবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর মাধ্যমে অর্থ পরিশােধের সুযােগ প্রদানের মাধ্যমে একটি আধুনিক প্রযুক্তিকে আইনগত ভিত্তি প্রদান করা হয়েছে। এতে করে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত হবে।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবারের বাজেটের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোট টাকা। যা দেশের মোট জিডিপির ১৭ দশমিক ৪৭ শতাংশ। এই বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা। যা মোট জিডিপির ৬ দশমিক ২ শতাংশ। অর্থাৎ মোট বাজেটের এক তৃতীয়াংশের চেয়ে বেশি ঘাটতি ধরা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২১-২০২২ বছরের বাজেট
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৭ সালের মধ্যে নতুন সড়ক নিরাপত্তা আইন, জাতিসংঘে বাংলাদেশের প্রতিশ্রুতি

জুলাই ২১, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

জুলাই ২১, ২০২৬

ঘরের টিশার্টগুলোতে ছেলের শরীরের ঘ্রাণ খোঁজেন জয়ের মা

জুলাই ২১, ২০২৬

ট্রাম্পের নতুন ৫০ শতাংশ শুল্কের চাপে কানাডা, আলোচনায় আগ্রহ কার্নির

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফাইনাল হারের পর যে বার্তা দিলেন মেসি

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT