চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কম খরচে সৌদিতে শ্রমিক পাঠাতে আলোচনায় সরকার

কাজী ইমদাদ কাজী ইমদাদ
১:৫৯ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০১৬
অন্যান্য, প্রবাস সংবাদ
A A

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শ্রমিকরা যাতে কম খরচে যেতে পারে, তা নিয়ে আলোচনা করছে সরকার।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি জানিয়েছেন, সৌদি দূতাবাসের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের সে দেশে যাওয়ার ব্যয় নির্ধারণ করা হবে।

নির্ধারিত খরচের অতিরিক্ত আদায় করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি। 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীর সাম্প্রতিক লেবানন ও জর্ডান সফর নিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সেই সংবাদ সম্মেলনেই সফরের বিস্তারিত তুলে ধরেন মন্ত্রী।

তিনি জানান, লেবানন এবং জর্ডান ডাক্তার, নার্স ও সেলসম্যানসহ বিভিন্ন খাতে শ্রমিক নেয়ার আগ্রহ দেখিয়েছে। 

বলেন, বাংলাদেশ ও লেবানন কর্মী প্রেরণ ও নিয়োগ সংক্রান্ত বিষয়ে অনতিবিলম্বে একটি এমওইউ সাক্ষর করবে। লেবাননে বিদ্যমান বাংলাদেশী কর্মীদের জন্য সেই দেশের আইন অনুযায়ী সর্বনিম্ন মজুরির বিধান প্রযোজ্য হবে। নতুন বেতন উভয় দেশের মধ্যে সমঝোতা সাক্ষরের পর কার্যকর হবে।  গৃহকর্মী ও পরিচ্ছন্নকর্মী ছাড়াও অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশের কর্মী নিয়োগে বিষয়টি লেবানন সরকার সক্রিয়ভাবে বিবেচনা করবে বলে জানিয়েছে।

Reneta

দীর্ঘ প্রতীক্ষার পর সৌদি আরবের শ্রমবাজারও সম্প্রতি খুলে দিয়েছে দেশটির সরকার। মন্ত্রী জানান, শ্রমিকরা যাতে কম খরচে মধ্যপ্রাচ্য যেতে পারে সে ব্যাপারে আলোচনা করছে সরকার।

বলেন, আমরা সবাই চেষ্টা করছি যেন শ্রমিকের খরচ কমানো যায় এবং যেন সহজ শর্তে লোকজন যেতে পারে। এজন্য যারা যাচ্ছে তাদের সঙ্গেও আমরা যোগাযোগ করছি যে আপনারা বেশি টাকা দিবেন না। আমরা মধ্যস্বত্বভোগীদের বন্ধ করার চেষ্টা করছি। সেটা হলে শুধু ফ্লাইট আর ডাক্তারের খরচটা দিয়েই কম খরচে লোকজন বিদেশে যেতে পারবে।  

তবে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর বিষয়ে মন্ত্রণালয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রবাসী
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT