চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কমিয়ে ফেলুন ইফতারের ব্যস্ততা

নুসরাত শারমিননুসরাত শারমিন
৬:২৯ অপরাহ্ণ ২৭, মে ২০১৭
লাইফস্টাইল
A A

সারাদিন রোজা রাখার পর ইফতার তৈরি করার কাজটি বেশ কষ্টকর মনে হয়। বিশেষ করে রোজায় চাকরিজীবী নারীদের একটু বেশিই চাপে থাকতে হয়। চুলার পাশে প্রচণ্ড তাপে ইফতার তৈরি করতে গিয়ে ঘেমে-নেয়ে একাকার অবস্থা হয়ে যায়। এক্ষেত্রে ইফতার তৈরির কিছু কাজ আগেই সেরে ফেলতে পারেন। এতে ইফতার প্রস্তুতির ব্যস্ততা অনেকটাই কমে যাবে। জেনে নিন কিছু পদ্ধতি।

মশলা প্রস্তুত করে রাখুন
রোজায় প্রয়োজনীয় সব মশলা প্রস্তুত করে রাখুন। আদা বাটা, রসুন বাটা, বেসনের মশলা, ছোলার মশলা এবং অন্যান্য গুড়া মশলাগুলো প্রস্তুত করে ফেলুন। এতে পুরো রোজার মাসে বাড়তি ঝামেলা থাকবে না।

ছোলা সিদ্ধ করে রাখুন
ইফতারের মেন্যুতে ছোলা না হলে যেন চলেই না। কিন্তু প্রতিদিন ছোলা সেদ্ধ করা চাট্টিখানি কথা না। দীর্ঘ সময় লাগে ছোলা সেদ্ধ হতে। তাই আজই অন্তত এক সপ্তাহের ছোলা সেদ্ধ করে প্রতিদিনের পরিমাণ অনুযায়ী আলাদা আলাদা পলিথিনে মুড়িয়ে বাক্সে ভরে ফেলুন। এবার বাক্সটি ডিপ ফ্রিজে রেখে ফ্রোজেন করে নিন। প্রতিদিন ইফতারের নির্দিষ্ট সময় আগে একটি করে প্যাকেট বের করে অনায়াসেই মশলা মিশিয়ে ছোলা তৈরী করে ফেলতে পারবেন।

কিছু ইফতার প্রস্তুত করে ফেলুন
রমজান মাসের জন্য কিছু ইফতার আগেই প্রস্তুত করে রাখতে পারেন। সিঙ্গারা, সমুচা, স্প্রিং রোল, আলুর চপ, কাবাব ইত্যাদি তৈরি করে বাক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। ইফতারের আগে বাক্স থেকে বের করে গরম তেলে মচমচা করে ভেজে নিন। খুব অল্প সময়ে ঝামেলা ছাড়াই প্রস্তুত হয়ে যাবে ইফতার।

সরবতের প্রস্তুতি
সারাদিন রোজা রাখার পর ইফতারের সময়ে সরবতে চুমুক দিলে যেন প্রাণ জুড়িয়ে যায়। সরবতের প্রস্তুতিও আগেই নিয়ে রাখতে পারেন। লেবুর রস চিপে আইস ট্রে’তে ঢেলে জমিয়ে রাখুন। এবার পানিতে চিনি মিশিয়ে একটি বা দুটি করে লেবুর রসের আইস কিউব দিয়ে দিন। বরফ গলে লেবুর সরবত হয়ে যাবে সহজেই।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইফতারমাহে রমজানরমজানরোজা
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামিক স্কুলে বন্দুক হামলায় নিহত ৩

মে ১৯, ২০২৬

বিজয় সরণির বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে

মে ১৯, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT