চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কমিশনারের এসএমএসে শঙ্কিত নন মন্ত্রীরা

মোরছালীন বাবলা মোরছালীন বাবলা
৬:৫২ অপরাহ্ণ ১৯, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

জঙ্গি হামলার আশঙ্কার কথা জানিয়ে মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে সতর্কবার্তা পাঠিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। মন্ত্রীরা বলছেন, বৈশ্বিক পেক্ষাপটে জঙ্গি হামলা হবে না এমনটা নিশ্চিন্ত হওয়ার কোনো কারণ নেই। তবে এসব ঘটনায় ভীত নন তারা।

সোমবার ডিএমপি কমিশনার সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উচ্চ পদস্থ কর্মকর্তাদের কাছে ক্ষুদে বার্তা পাঠিয়ে বলেছেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে যেকোন  কেবিনেট সদস্যের উপর জঙ্গি হামলা হতে পারে। এজন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে। আপনি আপনার গানম্যান এবং প্রটেকশন পার্টিকে বার্তাটি অবহিত করবেন এবং সর্তক থাকবেন।

পুলিশ কমিশনারের বার্তাটিকে আগাম সর্তকতা হিসাবে দেখলেও মন্ত্রীরা বলছেন, এতে ভয় পাওয়ার কিছু নেই।

আইনমন্ত্রী এড.আনিসুল হক, বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেন, এসব ঘটনায় ভীত না হয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অপশক্তিকে মোকাবেলা করতে হবে।

মন্ত্রীরা বলেন, দেশের মানুষের নিরাপত্তা বাড়াতে বেশকিছু পদক্ষেপ নেয়ার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীতে লোকবল বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।

গত ১ জুলাই গুলশানের আর্টিজান বেকারি এন্ড রেঁস্তোরায় জঙ্গি হামলায় ১৭
বিদেশী নাগরিক, দুই পুলিশ কর্মকর্তা এবং ৩ বাংলাদেশী নিহত হন। এর কয়েকদিন
পর শোলাকিয়ায় আরেক জঙ্গি হামলায় মারা যান দুই পুলিশসহ ৩ জন। হামলার ঘটনা
আবারো ঘটতে পারে এমন গোয়েন্দা আশংকার পর মন্ত্রীদের কাছে মোবাইল ফোনে এসএমএস পাঠান ঢাকার কমিশনার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলশানশোলাকিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোল গোল্ডেন বুটে প্রভাব রাখে?

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ— তরুণ ও নজরকাড়া ফুটবলার যারা

জুলাই ১৭, ২০২৬

মেসি— পার্থক্য গড়ে দেয়া কিংবদন্তি

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপে গোল্ডেন বল-বুট-গ্লাভসের দৌড়ে এগিয়ে যারা

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ পুরস্কারে নতুন সংযোজন, বিশেষ আংটি পাবেন চ্যাম্পিয়নরা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT