চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কমপক্ষে একমাসের জন্য মাঠের বাইরে সুয়ারেজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৩ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

চলতি মৌসুমের দ্বিতীয় পর্যায়ের খেলা শুরু হয়ে গেছে। লা লিগা, কোপা ডেল রে মিলিয়ে ব্যস্ত সময়ের অপেক্ষায় বার্সেলোনা। এমন সময়ই কিনা খারাপ সংবাদ পেতে হচ্ছে ক্লাবটিকে! হাঁটুতে অস্ত্রোপচারের জন্য চার থেকে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে দলের অন্যতম সেরা খেলোয়াড় লুইস সুয়ারেজকে।

এ নিয়ে এক বছরের ব্যবধানে দ্বিতীয়বারের মত হাঁটুর অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হচ্ছে সুয়ারেজকে। গত বছরের মে মাসে এই একই কারণে ভ্যালেন্সিয়ার বিপক্ষে কোপা ডেল রের ফাইনাল খেলা হয়নি উরুগুয়ান ফরোয়ার্ডের।

রোববার বার্সেলোনাতে সুয়ারেজের হাঁটুতে ছুরি চালাবেন বিখ্যাত শল্যবিদ র‍্যামন কুগাট। বার্সা ছাড়াও ম্যানচেস্টার সিটির খেলোয়াড়দেরও চোট কাটানোর দায়িত্ব তার কাঁধে। সবকিছু ঠিক থাকলে ২৫ ফেব্রুয়ারি নাপোলির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগ খেলতে নামতে পারবেন এই ৩২ বছর বয়সী তারকা।

সবশেষ ১০ ম্যাচে ১৬ গোলে প্রত্যক্ষ বা পরোক্ষ অবদান রাখা সুয়ারেজের চোট ভালোই ভোগাতে পারে বরখাস্ত হবার শঙ্কায় থাকা কোচ আর্নেস্টো ভালভার্দেকে। দলের অন্যতম ভরসাকে হারিয়ে লিওনেল মেসির উপর আরও বেশি নির্ভরশীল হতে হবে এই কোচকে। সঙ্গে কামনায় থাকতে হবে এই মৌসুমেই বার্সায় নাম লেখানো ফরাসি ফরোয়ার্ড অ্যান্টনিও গ্রিজম্যান যেন প্রতি ম্যাচেই ফর্মে থাকেন। মেসিকে ফলস নাইন পজিশনে তুলে দিয়ে হয়তো উইঙ্গার পজিশনে খেলতে পারেন দুই তরুণ প্রতিভা আনসু ফাতি ও কার্লেস পেরেজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনালুইস সুয়ারেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সদস্যপদ’ টিকিয়ে রাখতে কমনওয়েলথ গেমসে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই ১৪, ২০২৬

সংসদে ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT