চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কব্জির ব্যথায় যা করণীয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৭ পূর্বাহ্ণ ০২, আগস্ট ২০১৫
অন্যান্য, স্বাস্থ্য
A A

আজকাল বেশ অনেকেই কব্জিতে ব্যথা নিয়ে ডাক্তারের শরণাপন্ন হয়ে থাকেন। বৃদ্ধাঙ্গুলি ও তর্জনীতে বেশি ব্যথা অনুভূত হয় অনেকের। কখনও বৃদ্ধাঙ্গুলের পাশ দিয়ে উপরের দিকে ব্যথা হয়। এমনকি রাতে হাত অবশ হয়ে যাওয়ার সমস্যার মুখোমুখি হন অনেকে। অস্থিরতায় ঘুম ভেঙ্গে যায়।

কব্জির বা বৃদ্ধাঙ্গুলির ব্যথা অনেকগুলি কারণে হতে পারে, ডিকোয়ারভ্যান টেনো-সাইনোভাইটিস এর মধ্যে অন্যতম। আমাদের কব্জি থেকে বৃদ্ধাঙ্গুলির দিকে যে টেনডন থাকে এই টেনডনে যখন প্রদাহ হয় তখন এটিকে ডিকোয়ারভান টেনো-সাইনোভাইটিস  বলে। সাধারণত মধ্য বয়স্ক মহিলারা এই সমস্যায় বেশি আক্রান্ত হয়।

বিভিন্ন কারণে এই রোগ হতে পারে, যেমন:
১. আঘাতজনিত কারণে।
২. হাত দিয়ে ভারী কিছু উঠানোর কারণে।
৩. রিউমাটয়েড র্আথ্রাইটিস।
৪. একটানা লেখালেখি করা।
৫. দা, কোদাল বা কুড়াল দিয়ে কাটাকাটি করা।
৬. ড্রিল মেশিন ব্যবহার করার কারণে

রোগের লক্ষণ:
১. এই রোগে আক্রান্ত রোগী হাতের বৃদ্ধা আঙ্গুলটি নাড়াতে পারে না।
২. কাপড় চোপড় চিপতে ব্যথা পায়।
৩. হাত দিয়ে ভারী কিছু উঠাতে পারে না।
৪. বুড়ো আঙ্গুলের গোড়ায় মাংসপেশী অনেক সময় শুকিয়ে যায়, 
৫. আঙ্গুল বেশ দুর্বল হয়ে পড়ে এবং কাজ করলে ব্যথা বাড়ে।
৬. ব্যথা অনেকসময় কব্জি থেকে উপরের দিকে উঠতে থাকে।

সাধারণত একজন বিশেষজ্ঞ চিকিৎসক ক্লিনিক্যালি এই রোগটি নির্ণয় করতে পারেন তবুও কিছু কিছু ক্ষেত্রে কব্জির এক্সরে ও কিছু রক্তের পরীক্ষার প্রয়োজন পড়ে।

চিকিৎসা:
এক্ষেত্রে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি চিকিৎসা বেশি জরুরি কিছু কিছু ক্ষেত্রে ইনজেকশন দেওয়ার ও প্রয়োজন পড়ে। এ সময় পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ করতে হবে। হাতের কব্জির উপর চাপ পড়ে এমন কাজ পরিহার করতে হবে। পাশাপাশি কিছু নিয়ম মেনে চলতে হয় যেমন;

Reneta

হাত দিয়ে ভারী কিছু উঠানো যাবে না, কাপড়-চোপড় চিপা যাবে না, টিউবঅয়েল চাপা যাবে না, একটানা বেশিক্ষণ লেখালেখি করা যাবে না, দা, কোদাল বা কুড়াল দিয়ে কাটাকাটি করা যাবে না। ড্রিল মেশিন ব্যবহার করা যাবে না, কাজ করার সময় রিস্ট-ব্যান্ড ব্যবহার করতে হবে।

সঠিক চিকিৎসা নিলে ও সর্তকতা মেনে চললে তবেই সুস্থ ও স্বাভাবিক জীবন-যাপন করা সম্ভব হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্বাস্থ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

পেনাল্টি নিতে ‘অনীহা’ ছিল জার্মানির কয়েকজনের, চাপে নাগেলসম্যান

জুন ৩০, ২০২৬

আর্জেন্টিনার বিদায়ঘণ্টা বাজবে, ভবিষ্যৎ বলে দিচ্ছেন ঘানার ওঝা

জুন ৩০, ২০২৬

মেঘনা নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

জুন ৩০, ২০২৬

ঢাকায় রক-মেটালের মহাযজ্ঞ, অর্থহীন-আর্টসেলসহ এক মঞ্চে ৮ ব্যান্ড

জুন ৩০, ২০২৬

বিজয়ের পথেই রাজনীতিতে নামছেন সুরিয়া?

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT