চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবি বেলাল চৌধুরী আর নেই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৩ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০১৮
শিল্প সাহিত্য
A A
বেলাল চৌধুরী

কবি বেলাল চৌধুরী আর নেই। মঙ্গলবার দুপুরে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

বিগত প্রায় ৪ মাস ধরেই অসুস্থ হয়ে আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি ছিলেন কবি বেলাল চৌধুরী।

বেলাল চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় তিনি বলেন, কবিতার মধ্য দিয়ে তিনি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তিনি ছিলেন সাংবাদিকতায় একজন পথিকৃৎ। তার লেখা আমাদের অনুপ্রেরণা যোগাবে।

প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

আনোয়ার খান মর্ডান হাসপাতালে কাস্টমার ম্যানেজার রাজিব কুমার সাহা চ্যানেল আই অনলাইনকে জানান, কবি বেলাল চৌধুরীর লাশ মঙ্গলবার রাতে বিএসএমএমইউয়ের হিমঘরে রাখা হবে। বুধবার সকালে তার লাশ শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে নেওয়া হবে।

গত ১৯ এপ্রিল বৃহস্পতিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে ৮০ বছর বয়সী কবিকে আইসিইউতে নেয়া হয়। পরদিন শুক্রবার অবস্থার আরও অবনতি হলে বেলা সাড়ে ১২টার দিকে নেয়া হয় লাইফ সাপোর্টে।

Reneta

১৯৩৮ সালের ১২ নভেম্বর ফেনীর শর্শদি গ্রামে জন্মগ্রহণ করেন বেলাল চৌধুরী। সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৪ সালে একুশে পদক পান তিনি। অর্জন করেছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারও।

‘নিষাদ প্রদেশে’, ‘স্বপ্নবন্দী’, ‘সেলাই করা ছায়া’, ‘কবিতার কমলবনে’, ‘আত্মপ্রতিকৃতি’, ‘স্থিরজীবন ও নিসর্গ’,‘যাবজ্জীবন সশ্রম উল্লাসে’ ও ‘বত্রিশ নম্বর’ তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।

বাংলাদেশের অগ্রগণ্য কবিদের একজন ছিলেন বেলাল চৌধুরী। বাংলাদেশের সাহিত্যকে পশ্চিমবঙ্গে পরিচিত ও জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে তার অনেক অবদান ছিল। তিনি বাংলাভাষী কবিদের মধ্যে সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায় থেকে শামসুর রাহমান, সৈয়দ শামসুল হকের অভিন্ন হৃদয়েষু বন্ধু ছিলেন।

দুই বাংলায় তিনি ছিলেন জনপ্রিয় কবি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বেলাল চৌধুরীলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT