চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবির আহমেদের গাড়িতে হামলায় ডিআরইউ উদ্বেগ ও নিন্দা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪০ অপরাহ্ণ ০১, মার্চ ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সিনিয়র রিপোর্টার কবির আহমেদ খানের গাড়িতে দুর্বৃত্তের হামলা ও মালামাল লুটের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ডিআরইউ।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি সভাপতি ইলিয়াস হোসেন ও কার্যনির্বাহী কমিটি এক বিবৃতিতে উদ্বেগ ও নিন্দা জানান।

বৃহস্পতিবার রাতে তিনি পরিবারের সদস্যদের নিয়ে ময়মনসিংহের ত্রিশালের গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। গাজীপুরের গাজীপুরা নামক এলাকায় মহাসড়কে আনুমানিক রাত ১টার দিকে যানজটে থাকাকালীন দেশীয় অস্ত্রসহ ৫-৬জন দুর্বৃত্ত গাড়ির দরজা খুলতে বলে। দরজা খুলতে দেরি হলে তারা বড় ছুরি ও রামদা দিয়ে জানালা ভেঙ্গে ফেলে। গাড়ি ভাংচুর করায় ভাঙা কাচের টুকরোর আঘাতে গাড়িতে অবস্থানরত সবাই আহত হয়। তখন স্ত্রী ও সন্তানদের অস্ত্র ঠেকিয়ে মোবাইল, স্বর্ণালংকার-টাকাসহ ভ্যানিটি ব্যাগ ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।

কবির আহমেদ খানের মানিব্যাগে জাতীয় পরিচয় পত্র, বাসসের আইডি কার্ড, পিআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ইস্টার্ন ব্যাংকের ক্রেডিট কার্ড, ব্যাংক এশিয়া ও ডাচ্-বাংলা ব্যাংকের ডেবিট কার্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছিল। ঘটনার পর তাৎক্ষণিক সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে মোবাইলে সহযোগিতা চেয়েও পাননি কবির আহমেদ খান। বিষয়টি অত্যন্ত দু:খজনক। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানায় এজহার দাখিল করা হয়েছে।

ডিআরইউ নেতৃবৃন্দ, কবির আহমেদ খান ও তার পরিবারের ওপর হামলাকারীদের দ্রুত সনাক্ত করে এ ন্যাক্কারজনক হামলায় জড়িতদের বিচার ও ছিনিয়ে নেয়া মালামাল উদ্ধার করতে আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিআরইউডিআরইউ নিন্দা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশ: বস্ত্রশিল্পের সংকট সমাধানে উচ্চপর্যায়ের কমিটি গঠন

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

পরীক্ষার সময় এআই এজেন্ট নিয়ন্ত্রণ হারিয়ে সাইবার হামলা করেছে হাগিংফেসে

জুলাই ২২, ২০২৬

কষ্টটা অনেক বেশি এবং এই ক্ষত শুকাতে সময় লাগবে: মেসি

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত।

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যুতে ডিআরইউ’র শোক

জুলাই ২২, ২০২৬

আয়ু বাড়লেও কমছে সুস্থ জীবনযাপনের সময়: গবেষণা

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT