দক্ষিণাঞ্চলে ১০টি নদী এবং ২৭২টি খাল ড্রেজিং করে নাব্য ফিরিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে। প্রাথমিকভাবে ৯টি নদী ও সংলগ্ন খালগুলো পূন:খনন করা হচ্ছে। তবে,কপোতাক্ষ ও ভবদহ খনন সবচেয়ে জরুরি বলে মনে করছেন পানি সম্পদ মন্ত্রণালয়।
পানি সম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনায় দক্ষিণের ১০টি নদী ও ২৭২টি খালের যে সকল অংশে নৌরূট আছে, সেগুলো পুন:খননের কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ। বাকী অংশ পুন:খনন করবে পানি উন্নয়ন বোর্ড। খুলনা বিভাগের সমস্ত নদীতে নাব্য ফিরে আসলে রক্ষা পাবে প্রাকৃতিক ভারসাম্যও।
মরণাপন্ন এসব নদীগুলোকে সচল করতে পানি উন্নয়ন বোর্ড খুলনা জোনে প্রায় ১৩০০ কোটি টাকার প্রকল্প হাতে নিচ্ছে।
তবে, সবার আগে কপোতাক্ষ ও ভবদহ খনন করা দরকার বলে মনে করেন এই জনপ্রতিনিধি।নদীগুলোতে প্রবাহ ফিরে আসলে পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্যরক্ষা পাবে।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে









