চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কপিরাইট আইন সম্পর্কে সচেতনতা জরুরি: সংস্কৃতি মন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০১৮
বাংলাদেশ
A A

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, কপিরাইট আইন সম্পর্কে সচেতনতা নিয়ে ঐক্যবদ্ধ হওয়া জরুরি। যারা সৃজনশীল কাজের সঙ্গে জড়িত, তারা সবাই এ আইনের অংশীজন।

সোমবার বিকালে রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি বেগম সুফিয়া কামাল মিলনায়তনে আন্তর্জাতিক কপিরাইট দিবস উপলক্ষে কপিরাইট অফিস আয়োজিত ‘মেধাসম্পদ বিকাশে কপিরাইট আইনের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন সংস্কৃতিমন্ত্রী।

তিনি বলেন, আমাদের অর্জিত মেধাসম্পদ অন্য কেউ দাবি করলে আমরা সাধারণত আইনগত ব্যবস্থা নিতে চাই না। আমাদের এ মনোবৃত্তি পরিহার করতে হবে। মেধাসম্পদ সংরক্ষণ করার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

কপিরাইট অফিসের রেজিস্টার অব কপিরাইট জাফর রাজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মসিউর রহমান বক্তব্য রাখেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট কপিরাইট আইন বিশেষজ্ঞ ও বাংলাদেশ রাইটার্স ক্লাবের সভাপতি কবি মুহাম্মদ নুরুল হুদা।

আসাদুজ্জামান নূর বলেন, বিদ্যমান কপিরাইট আইন-২০০০ সংশোধনপূর্বক যুগোপযোগী কপিরাইট আইন-২০১৮ প্রণয়নের লক্ষ্যে এর একটি খসড়া অংশীজনদের মতামত প্রদানের জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও কপিরাইট অফিসের ওয়েবসাইটে সন্নিবেশিত করা হয়েছে।

তিনি বলেন, এ আইন সম্পর্কে সবার মতামত দেয়া জরুরি। এটিকে গুরুত্বের সঙ্গে নিতে হবে। এতে ভুল-ত্রুটি থাকলে কপিরাইট সংশ্লিষ্ট আমাদের অংশীজনরা ক্ষতিগ্রস্ত হবে। তাই এ আইন নিয়ে সবার পর্যবেক্ষণ ও পর্যালোচনা প্রয়োজন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কপিরাইট আইন
শেয়ারTweetPin1

সর্বশেষ

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণআন্দোলন হতে পারে: নাহিদ ইসলাম

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT