চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কন্ডিশন অনুযায়ী বল করতে চান রুবেল

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৯:২০ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
রুবেল হোসেন

রুবেল হোসেন

সাউথ আফ্রিকা সফর নিয়ে বেশ রোমাঞ্চিত ছিলেন রুবেল হোসেন। এখনও রোমাঞ্চিত। তবে মাঝের কয়েকটি দিন গেছে খুবই বাজেভাবে। সব রোমাঞ্চ কেড়ে নিতে বসেছিল ‘রুবেল হোসেন’ নামের একজন অপরাধী। যিনি সাউথ আফ্রিকার ইমিগ্রেশনের কালো তালিকাভুক্ত। তবে অনিশ্চয়তা কেটে গেছে। বিমানে চাপার অপেক্ষায় থাকা রুবেল চ্যানেল আই অনলাইনকে জানালেন, সফরে কন্ডিশন অনুযায়ী বল করার লক্ষ্যের কথা।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ১৫মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করবেন বাংলাদেশ দলের অন্যতম এই পেস-ব্যাটারি। সাউথ আফ্রিকায় তিনদিনের প্রস্তুতি ম্যাচটা খেলার সুযোগ হাতছাড়া হয়ে গেছে ইতিমধ্যেই। সেটি অবশ্য রুবেল আত্মবিশ্বাসে কোন নাড়া দিচ্ছে না, ‘ওখানকার কন্ডিশন পেসারদের জন্য সহায়ক। কন্ডিশন অনুযায়ী বল করতে চাই। কন্ডিশনের সুবিধা পুরোপুরি নিতে চাই। আমি যদি ম্যাচে সুযোগ পাই, অবশ্যই শতভাগ দিয়ে খেলব।’

আগে দুবার সাউথ আফ্রিকা গেছেন রুবেল। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে একবার, আরেকবার হাঁটুর অস্ত্রোপচার করাতে। এবার যাচ্ছেন বড় মিশন নিয়ে, যেখানে বাংলাদেশ দলের টেস্টে ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জের অংশীদার হয়ে।

বাংলাদেশ দলের পাঁচদিন পরে যাচ্ছেন রুবেল। বৃহস্পতিবার বেনোনিতে শুরু হওয়া প্রস্তুতি ম্যাচটা যেহেতু খেলতে পারছেন না, চান পৌঁছে আগে খেলতে না পারায় ক্ষতিটা পুষিয়ে নিতে, ‘প্রস্তুতি ম্যাচটি খেলতে পারিনি, এটা একটা সমস্যা। খেলতে পারলে ওখানকার আবহাওয়া ও উইকেট সম্পর্কে আমার একটা ধারণা থাকতো। তারপরও আমি ওখানে সময় পাব, গিয়ে রিকভারি করতে পারব।’

সাউথ আফ্রিকার ইমিগ্রেশন বিভাগ থেকে নিরাপত্তা-সংক্রান্ত ছাড়পত্র না থাকায় শনিবার বিমানবন্দর থেকে ফিরে আসা রুবেল কটাদিন বাসায়ই ছিলেন। ভুলতে চাইলেও বাজে অভিজ্ঞতা যে পীড়া দিয়েছে সেটিকে পাশ কাটাতে পারছেন না। বলেন, ‘আমরা সবাই একসাথে যাচ্ছিলাম। হঠাৎ করে এরকম একটা সমস্যার মুখোমুখি হবো ভাবিনি। ব্যাপারটা বিব্রতকর ছিল। যেহেতু হয়ে গেছে তাই বলার কিছু ছিল না। তবে ভাল লাগছে যে, সমাধান হয়ে গেছে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: রুবেল হোসেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে আবার গুলি

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইএসজি দক্ষতা উন্নয়নে কাজ করছে ব্র্যাক ইউনিভার্সিটি ও সুইসকন্ট্যাক্ট

মে ৫, ২০২৬

৮০ সেকেন্ডের আগুন!

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ পুলিশ কর্মকর্তার বদলি

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দারাজের ৫.৫ ঈদ সেল শুরু, থাকছে ৮০% পর্যন্ত ছাড় ও গরু-ছাগল জেতার সুযোগ

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT