অমর একুশে গ্রন্থমেলা-২০১৮ উপলক্ষে বের হয়েছে কণ্ঠশিল্পী রুমানা মোরশেদ কনকচাঁপার ‘কাটাঘুড়ি’। অনন্যা প্রকাশনীর প্যাভিলিয়নে (প্যাভিলিয়ন নাম্বার: ১৫) বইয়ের মোড়ক উন্মোচন হবে আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল চারটায়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন।
কাটাঘুড়ি প্রসঙ্গে কণ্ঠশ্রমিক হিসেবে পরিচয় দেওয়া জনপ্রিয় এ কণ্ঠশিল্পী বলেন, একটা অনলাইনে লিখতাম। আবিদা নাসরিন আপা প্রায় জোর করেই লেখাতেন। সেগুলো দিয়েই আপাই ব্যবস্থা করে দিয়েছেন পাণ্ডুলিপি অনন্যা প্রকাশনী কে। এই প্রকাশনী থেকে পয়লা বই স্থবির যাযাবর বেরিয়েছিল
তোমাদের সময় হলে এসো, আমার সাথে দেখা হবে ইনশাআল্লাহ।

কনকচাঁপা লেখালেখি নিয়ে বলেন, লেখালেখির ব্যাপারে আমি কথাসাহিত্যিক জনাব ইমদাদুল হক মিলন ভাইয়ের কাছে কৃতজ্ঞ। তিনি আমাকে কলাম লিখতে আমন্ত্রণ জানিয়েছিলেন কালের কণ্ঠে। আর এসব ব্যাপারে আমি সর্বোপরি কৃতজ্ঞতা জানাই আমার জীবনসঙ্গী সুরকার সঙ্গীতপরিচালক জনাব মইনুল ইসলাম খান সাহেবের কাছে। সব রকম উৎসাহ তিনি এক ভাবে দিয়ে যান। আর আমার মায়ের কাছ থেকে লেখার পয়লা পাঠ নিয়েছি। সব মিলিয়েই আমার ‘কাটাঘুড়ি। বইটি পাঠকের ভালো লাগলে আমার এবং আমাদের সার্থকতা। আর ভুল হলে ক্ষমা প্রার্থী।
বইমেলায় অনন্যার প্যাভিলিয়ন ( প্যাভিলিয়ন: ১৫) ছাড়াও অনলাইন বুকশপ রকমারি ডটকম থেকেও বইটি সংগ্রহ করা যাবে।







