চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কথা রাখবেন তো মিয়ানমারের সেনাপ্রধান?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:২০ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২১
সম্পাদকীয়
A A
বাংলাদেশের একজন সামরিক কর্মকর্তা সংবাদ সম্মেলনে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিন অং হ্লেইং

মিয়ানমারে সেনা অভ্যুত্থানে অং সান সু চি সরকারকে উৎখাতের পর রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বড় ধরনের অনিশ্চিয়তা তৈরি হয়েছে; তাতে সন্দেহ নেই। বাংলাদেশ সরকার এ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও নানাভাবে স্বীকার করে নিয়েছে, বর্তমান পরিস্থিতিতে প্রত্যাবাসন প্রক্রিয়া বেশ জটিল আকার ধারণ করেছে। যে কারণে চীনের ওপর নির্ভর করছে।

তবে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা সরাসরিই বলেছে, যে সেনাবাহিনী তাদেরকে দেশ ত্যাগে বাধ্য করেছে; সেই সেনাবাহিনী রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে না বলেই তাদের বিশ্বাস। কোনোভাবেই তারা বিশ্বাস করতে চায় না- এত অত্যাচার-নির্যাতনের পর আবার নিজেদের দেশে ফিরতে পারবে। মোট কথা অনিশ্চিত এক অন্ধকার ঘিরে ধরেছে কয়েক লাখ রোহিঙ্গার ভবিষ্যত।

এমন পরিস্থিতি শুধু বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নয়, মিয়ানমারে থাকা আরও প্রায় সাড়ে ৬ লাখ রোহিঙ্গাদের সামনে বড় বিপদ। সেই আশঙ্কা প্রকাশ করছে স্বয়ং জাতিসংঘ। সেনা অভ্যুত্থানের পরের দিনই সেই রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিয়ে সংস্থাটির মুখপাত্র স্টিফেন দুজারিকের শঙ্কা, রোহিঙ্গা অবস্থা আরও খারাপ হতে পারে!

Banglabid

রোহিঙ্গা প্রত্যাবাসন কিংবা মিয়ানমারে থাকা রোহিঙ্গাদের নিয়ে এমন শঙ্কার মধ্যে আশা দেখাচ্ছেন মিয়ানমারের সেনাপ্রধান তথা সামরিক সরকার প্রধান অং হ্লাইং। অভ্যুত্থানের ৮ দিন পর প্রথমবারের মতো টেলিভিশনে প্রকাশ্যে বক্তব্য রেখেছেন তিনি। বলেছেন, ‘মিয়ানমার থেকে বাস্তুচ্যুত ব্যক্তিদের ফিরিয়ে নেবে তারা।’

অং হ্লাইং এ কথা শুধু টেলিভিশনেই বলেননি, টুইটও করেছেন। সেখানে তিনি বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির কথা উল্লেখ করেছেন। তবে রোহিঙ্গা শব্দটি ব্যবহার করেননি মিয়ানমারের সর্বময় ক্ষমতাধর এই জেনারেল। শুধু বলেছেন, ‘আইডিপি ক্যাম্প থেকে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের পুনর্বাসনের কাজ অবিলম্বে বাস্তবায়ন করা হবে।’

কৌশলে বলা তার এই বক্তব্য কতটা বাস্তব রূপ পাবে; তা সময়ই বলবে। এই মুহূর্তে আমরা কেউ বলতে চাই না- এটা শুধু কথার কথা। আবার ‘বাস্তুচ্যুত ব্যক্তি’ বা ‘রোহিঙ্গা’ শব্দটি তিনি ব্যবহার করলেন কি করলেন না; সেই বিতর্কও অপ্রয়োজনীয়। কেননা সারা বিশ্বের কাছে দিনের আলোর মতো পরিস্কার- বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠী মিয়ানমারের নাগরিক। সেই নাগরিকদের সেদেশে ফিরিয়ে নিতেই হবে।

Reneta

আমরা মনে করি, মিয়ানমার যত দ্রুত তার নাগরিকদের ফিরিয়ে নেবে; ততই প্রতিবেশী হিসেবে বাংলাদেশের আস্থা-বিশ্বাস ফিরে পাবে। আমরা চাই মিয়ানমার সুপ্রতিবেশী হিসেবে সেই তৎপরতা দেখাবে। আর বর্তমান পরিস্থিতিতে সেটা নির্ভর করছে সেনাপ্রধান অং হ্লাইং- এর ওপর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অং সান সু চিমিয়ানমারমিয়ানমারে সেনা অভ্যুত্থানরোহিঙ্গারোহিঙ্গা প্রত্যাবাসনসেনা অভ্যুত্থান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভাইস চ্যান্সেলরস অ্যাওয়ার্ড পাচ্ছেন ৩০ শিক্ষার্থী

পরবর্তী

ছয় ‘বোকা’-কে চালাক বানানোর পেছনের গল্প

পরবর্তী
বিভিন্ন মানুষ মোবাইল, বই ও টেলিভিশন দেখছেন, শহুরে পরিবেশে ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছয় ‘বোকা’-কে চালাক বানানোর পেছনের গল্প

অভিনেতারা একটি অ্যাকশন দৃশ্যে প্রস্তুত, ধূসর পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্চেই শুরু হচ্ছে ‘টাইগার জিন্দা হ্যায় ৩’ এর শুটিং

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT