চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কথা রাখতে পারলেন না শাকিব খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৫ অপরাহ্ণ ২৯, জুন ২০১৬
বিনোদন
A A

বলিউডের ঈদ মানে সালমান খানের ধামাকা আর ঢালিউডের কিং খান শাকিব খানের
ধামাকা। প্রতিবছর একাধিক ছবি মুক্তি পায় শাকিব খানের। তবে এ বছর শাকিব নিজেই
বলেছিলেন ঈদে একটির বেশি ছবি মুক্তি দিবেন না।

কিন্তু তার কথায় জল ঢেলে
প্রযোজকরা শাকিব খানের তিনটি বিগ বাজেটের ছবি মুক্তি দিচ্ছেন। এর একটি যৌথ প্রযোজনার ছবি ‘শিকারী’। মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘সম্রাট’, আর শামীম আহমেদ রনি পরিচালিত ‘রানা পাগল’।

ঈদে তিনটি বিগ বাজেটের ছবি মুক্তি দেওয়ার জন্য যখন তোড়জোড় প্রযোজকদের ঠিক তখনই শাকিব হাতাশা প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যমক বলেছেন, একটি ছবি ভালো চলতে গিয়ে অপরটি স্বাভাবিকভাবে খারাপ চলবে। যেহেতু যৌথ প্রযোজনার ছবি ‘শিকারী’ ঈদুল ফিতরের জন্য সেরা আকর্ষণ সেহেতু ‘সম্রাট’ ও ‘রানা পাগল’ থেকে যে কোনো একটি ছবি মুক্তি না দেওয়ার কথা বলেছিলাম কিন্তু প্রযোজকরা আমার কথা শুনেননি।

“এরপরও আমি আশাবদী আমার দর্শক ও ভক্তরা আমাকে নিরাশ করবে না বাংলা চলচ্চিত্র বাঁচাতে তারা সবাই হলে গিয়েই চলচ্চিত্রগুলো দেখবে।”

এবার দেখে নিন শাকিবের তিনটি ছবির কিছু তথ্য:
সম্রাট: ‘তারকাঁটা’ খ্যাত নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত সিনেমা ‘সম্রাট’। বহুল আলোচিত এ ছবির ট্রেলার ইউটিউবে প্রকাশ করা হয়েছে। ২মিনিট ২২ সেকেন্ডের ট্রেইলরটি প্রকাশের পর এরইমধ্যে দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। দেশব্যাপী সম্রাট ছবিটি মুক্তি পাবে ঈদে।

দর্শক মাতাতে শাকিবের লুক-অ্যাকশন আর রোমান্টিকতা ভিন্নতা এনেছে পরিচালক রাজ। তাই অনেকেই আশা করছেন অতীতের সব রেকর্ড ভাঙ্গবে কিং খান। ‘সম্রাট’ ছবির ট্যাগ লাইন দেওয়া হয়েছে ‘দ্য কিং ইজ হিয়ার’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। রাজা চরিত্রে ভারতীয় অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। এই দু’নায়কের সঙ্গে জুটি বেঁধেছেন ঢালিউডের সেনসেশন অপু বিশ্বাস।

Reneta

অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ইমন, শিমুল খান, কাবিলা, সুব্রত, শিমুল খান, ডিজে সোহেল, এবি রোকন প্রমুখ। ভিশন ইলেট্রনিক্সের নিবেদনে এবং টাইগার মিডিয়ার প্রযোজনায় ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিকের দায়িত্বে রয়েছেন সংগীতশিল্পী হৃদয় খান।

শিকারী: শাকিব-শ্রাবন্তী প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছেন জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের যৌথ প্রযোজনার ‘শিকারী সিনেমায়। ছবিতে বলিউডের মারদাঙ্গা অ্যাকশন লুকে দেখা যাবে শাকিব খানকে। যেখানে শাকিব কাউকে পরোয়া করেন না, শুধু নিজের কথাই শোনেন। এমনকি পুলিশের চোখকে ফাঁকি দিয়ে মাফিয়াদের হত্যা করে সে। আসছে ঈদে মুক্তি পাওয়া বিগ বাজেটের ছবিটি যৌথভাবে নির্মাণ করেছেন জাকির হোসেন সীমান্ত এবং জয়দীপ মুখার্জী।
রানা পাগল: ‘মেন্টাল- ইট ক্যান বি ইউর লাভ স্টোরি’ নামে বিগ বাজেটের ছবি মুক্তি দেওয়ার আগে সেন্সর বোর্ড ছবির নাম পরিবর্তন করতে বলায় এখন মেন্টাল হল ‘রানা পাগল’। ছবিতে প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তিশা। আরো রয়েছেন আঁচল ও পড়শী।

তারকা নির্ভর ছবিতে গত বছর ছবিটি মুক্তি দেওয়ার কথা থাকলেও জানা গেছে আসছে ঈদে মুক্তি দেওয়া হবে। শামীম আহাম্মেদ রনি পরিচালিত দেড়শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রানা পাগলা’-দি মেন্টাল’ ছবিটির আইটেম নাম্বারসহ অন্য গানগুলো প্রকাশ করা হয়েছে।

তবে এবার শাকিব খানের তিনটি ছবির সঙ্গে লড়াই করবে কলকাতার টপমোস্ট হিরো জিৎ। প্রথমবারের যৌথ প্রযোজনার ‘বাদশা দ্য ডন’ ছবিতে অভিনয় করছেন জিৎ। তার বিপরীতে নায়িকা হিসেবে রয়েছেন সেনসেশন নুসরাত ফারিয়া। কে জিতবে কে হারবে এসব কিছু দেখার জন্য আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢালিউডশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT