বিনোদন

‘কথাবার্তা’য় জানা-অজানা শামীম সরকার

চ্যানেল আই অনলাইনের ফেসবুক লাইভ শো ‘কথাবার্তা’য় হাজির ছিলেন ‘ম্যাঙ্গো স্কোয়াড’-এর স্কোয়াড লিডার ও অভিনেতা শামীম হাসান সরকার

‘কথাবার্তা’য় জানা-অজানা শামীম সরকার

কখনো কমেডি অভিনেতা, কখনোবা পাড়ার মাস্তান আবার কখনো একেবারে রোমান্টিক অবতারে টিভি পর্দায় তার দেখা মেলে। ইউটিউবের দুনিয়ায় তিনি ব্যাপক জনপ্রিয়। বিশেষ করে তার ‘ম্যাঙ্গো স্কোয়াড’-এর নতুন সেগমেন্ট দেখার জন্য মুখিয়ে থাকেন অসংখ্য তরুণ তরুণী। তিনি ইউটিউবার ও অভিনেতা শামীম হাসান সরকার।

বুধবার সন্ধ্যা ৬টায় চ্যানেল আই অনলাইনের নিয়মিত আয়োজন ফেসবুক লাইভ শো ‘কথাবার্তা’য় যিনি কথার ঝাঁপি নিয়ে হাজির হয়েছিলেন। নতুন উদ্যোম আর বিশাল পরিসরে চ্যানেল আই অনলাইনের ফেসবুক লাইভ শোতে উপস্থাপনায় ছিলেন নানজীবা খান।

ফেসবুক লাইভে শামীম হাসান সরকার কথা বলেছেন তার অভিনয় ক্যারিয়ার, ম্যাঙ্গো স্কোয়াড নিয়ে ভবিষ্যত ভাবনা, সিনেমায় অভিনয় করার ইচ্ছে, স্কুল কিংবা কলেজ জীবনের টুকরো স্মৃতিও শেয়ার করেছেন অনুষ্ঠানে। শুধু তাই নয় বর্তমানে তিনি কি কারো সাথে প্রেমে আছেন, সে বিষয়েও খোলাখুলি কথা বলেছেন এই অভিনেতা।

ভিডিওটি দেখতে:

বিষয়:কথাবার্তা চ্যানেল আই অনলাইন ম্যাঙ্গো স্কোয়াড শামীম সরকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…