মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে সিলেটে কথন আবৃত্তি পদক প্রদান ও আবৃত্তি উৎসব করেছে কথন আবৃত্তি সংসদ সিলেট।
সিলেট জেলা পরিষদ ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় এ আয়োজনে ছিলো একক ও দলীয় আবৃত্তি পরিবেশনা এবং আবৃত্তি গুণীদের পদক প্রদান। উদ্বোধন পর্বে সভাপতিত্ব করেন কথন আবৃত্তি সংসদের সভাপতি অসিত বরণ দাশগুপ্ত।
প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ ও এসএমপি সিলেটের উপ-পুলিশ কমিশনার ফয়সল মাহমুদ। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।







