চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

`কঠোর লকডাউন’ শিথিল কতোটা যৌক্তিক?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৯:১৫ অপরাহ্ণ ১২, জুলাই ২০২১
সম্পাদকীয়
A A

দেশে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭৬৮ জন রোগী শনাক্ত হয়েছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। আর নতুন করে ২২০ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৩৯ জন। এই দিনেই সারাদেশে লকডাউন শিথিল করার ঘোষণা এসেছে।

আগামী ১৫ থেকে ২৩ জুলাই পর্যন্ত ‘কঠোর লকডাউন’ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সময়ের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচল করবে, খোলা থাকবে শপিংমল ও দোকানপাট। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

করোনার এই চুড়ান্ত সময়ে এই সিদ্ধান্ত কোন পরিণতি ডেকে আনবে, তা বুঝতে হয়তো আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। ঠিক কী কারণে এই শিথিলতা, তা প্রজ্ঞাপনে ব্যাখ্যা করা হয় নি। গেলো ঈদুল ফিতরের আগে পরে বিধিনিষেধের মধ্যে জনগণ নানা ভোগান্তি মাথায় নিয়ে ঈদযাত্রা করেছিল। জনগণের সিদ্ধান্ত ও সরকারের ভুমিকা নিয়ে নানা আলোচনা-সমালোচনা হয়েছিল। একদল বলছিলেন, জনগণের মোটেও উচিত হয়নি বিধিনিষেধের মধ্যে যাত্রা করা। আবার আরেকদল বলছিলেন, সরকারের উচিত ছিল স্বাস্থ্যবিধি মেনেই গণপরিবহন চালু রাখা। সেই প্রেক্ষিতেই হয়তো এই সিদ্ধান্ত।

সাম্প্রতিক সময়ে করোনার ভারতীয় ধরন ডেল্টার ভয়াবহ প্রকোপে বেহাল অবস্থা সারাদেশে। সীমান্তবর্তী জেলাগুলো ছাড়াও প্রায় প্রতিটি জেলায়ই সংক্রমণ ও মৃত্যু দুইই বাড়ছে। অনেক হাসপাতালে আইসিইউ খালি নেই, নেই সাধারণ করোনা বেডও। অক্সিজেনের অভাব ও সরবরাহ বাড়াতে সরকারি বেসরকারি তৎপরতা গণমাধ্যমে উঠে আসছে। সবমিলিয়ে এই পরিস্থিতিতে আমরা উদ্বেগ প্রকাশ করছি।

স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচল, শপিংমল ও দোকানপাট খোলা থাকার কথা থাকলেও তা কতোটুকু কার্যকর হবে, তা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ কাজ করছে। যেহেতু এবারের সংক্রমণ ও মৃত্যুর ঢেউ রাজধানীর বাইরের জেলাগুলোতে বেশি, তাই ঈদের আগে পরে তা বহুগুণ বেড়ে যেতে পারে বলে আমাদের শঙ্কা। সাধারণ জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি মানতে হবে স্বাস্থ্যবিধি। নাহলে হয়তো করোনা পরিস্থিতি যুক্তরাষ্ট্র-ভারতের মতো করুণ পরিণতি ডেকে আনতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনালকডাউনসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ১২, ২০২৬

হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে নতুন বার্তা ইরানের

জুলাই ১২, ২০২৬

দুর্যোগে গাফিলতির সুযোগ নেই, মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ

জুলাই ১২, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানকে সংযত হওয়ার আহ্বান পাকিস্তানের

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT