জনপদ

কঠোর লকডাউনেও কর্মস্থলে ফিরছে মানুষ

বাংলাদেশের রাস্তায় বাস ও অন্যান্য যানবাহন চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাস্তায় বিভিন্ন বাস ও যানবাহন চলাচল করছে, সামনের দিকে একটি বড় বাস দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

শুক্রবার সকাল ছয়টা থেকে সারাদেশে শুরু হয়েছে ‘কঠোর লকডাউন’। কিন্তু এর মধ্যেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ব্যবহার করে কর্মস্থলে ফিরছে অসংখ্য মানুষ। বাস-ট্রাক, মোটরসাইকেল কিংবা ব্যক্তিগত যানবাহন, যে যেভাবে পারছে ছুটছে ঢাকার উদ্দেশে।

যদিও কথিত কঠোর এ লকডাউন মানাতে সকাল সাড়ে আটটা পর্যন্ত তেমনভাবে চোখে পড়েনি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি। ফলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে ভোর থেকেই বাধাহীন চলাচল করছে যাত্রীবাহী বাস। আগের মতোই চলাচল করছে ট্রাক, পিকআপ, মাইক্রোবাস ও প্রাইভেটকার। অতিরিক্ত ভাড়ায় এসব যানবাহনে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা।

মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়, এলেঙ্গা, রাবনা বাইপাস, টাঙ্গাইল বাইপাস, গোড়াই, মির্জাপুরসহ বিভিন্ন বাসটার্মিনালে ঢাকামুখী যাত্রীদের ভিড় দেখা গেলেও স্বাভাবিক সময়ের চেয়ে পরিবহন সংকটে থাকায় ভোগান্তিতে পড়েছেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ সদস্য জানিয়েছেন, পোশাক কারখানা বন্ধ থাকার ফলে মহাসড়কে গাড়ি ও যাত্রীদের চাপ একেবারেই কম। এজন্য মধ্যরাতে যে সকল যানবাহন মহাসড়কে প্রবেশ করেছে তাদের মানবিক কারণে গন্তব্যে যেতে দেয়া হচ্ছে।

তবে দুপুরের পর থেকে মহাসড়কে কঠোর অবস্থানে যাওয়ার কথা জানান তারা।

বিষয়:কঠোর বিধিনিষেধ করোনা করোনা ভাইরাস করোনাভাইরাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…