চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কঠোর ব্যবস্থা না নিলে দেশ থেকে আইন উঠে যাবে: অ্যাটর্নি জেনারেল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৩ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০২১
- সেমি লিড, আদালত
A A

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদপানের সময় সহিংসতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়ে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে দেশ থেকে আইন উঠে যাবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রকাশিত ‘ইতিহাসের মহানায়ক’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে একথা বলেন তিনি।

এসময় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এ এম আমিন উদ্দিন বলেন, একজন বিদেশি অতিথি (ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) এর আগেও বাংলাদেশে এসেছিলেন। কিন্তু তখন তারা চুপ ছিলেন। অথচ এবার তিনি (নরেন্দ্র মোদি) বাংলাদেশে আসায় তাদের (আন্দোলনকারীদের) ঘুম ভেঙেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় যে কাজটি হয়েছে, তা কি আমরা সমর্থন করতে পারি? তাহলে আইনের শাসনটা কিভাবে আসবে? এখন তাদের বিরুদ্ধে যদি কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, দেশ থেকে তো আইনটাই চলে যাবে। তারা দেশটাকেই অস্বীকার করছে।’

এ এম আমিন উদ্দিন আরো বলেন, ‘আমাদের দূর্ভাগ্য হচ্ছে আজকে একটা গোষ্ঠী মসজিদকে ব্যবহার করে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করছে। এটা কি আমরা সমর্থন করতে পারি? আইনের শাসন তো সবাইকে প্রতিষ্ঠা করতে হবে। যারা মসজিদকে ব্যবহার করে বিশৃঙ্খলাসৃষ্টি করতে চায়, তাদেরকে আমরা কি বলবো?

‘ইতিহাসের মহানায়ক’ গ্রন্তের মোড়ক উন্মোচন করে বক্তব্য রাখেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন। এই অনুষ্ঠানটি পরিচালনা করেন সমিতির সহ সম্পাদক ইমতিয়াজ ফারুক। এসময় উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ সভাপতি মনিরুজ্জামান,সদস্য হুমায়ুন কবিরসহ আইনজীবীরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটর্নি জেনারেলআইনজীবীবঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমানসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারি সহায়তা দেওয়া হবে’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন: ২ জনের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে যাবে ইংল্যান্ড’

জুলাই ১৩, ২০২৬

ঘোষণা দিয়ে ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT