চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কঠিন দুই প্রতিপক্ষের সামনে রোনালদোর পর্তুগাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৭ পূর্বাহ্ণ ০২, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

কাতার বিশ্বকাপের গ্রুপপর্বে কঠিন দুই প্রতিপক্ষ পেয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। লুইস সুয়ারেজের উরুগুয়ের পাশাপাশি শেষ ষোলোর টিকেট পেতে গত বিশ্বকাপে জার্মানির বিদায় নিশ্চিত করা কোরিয়ার বিপক্ষে লড়তে হবে পর্তুগালকে।

শুক্রবার রাতে দোহায় লটারিতে নির্ধারণ হওয়া ‘এইচ’ গ্রুপে রোনালদো-ফার্নান্দেসদের অন্য প্রতিপক্ষ ঘানা। আফ্রিকার দেশটির সঙ্গে প্রথম এবং গ্রুপপর্বের শেষ ম্যাচে সাউথ কোরিয়ার বিপক্ষে লড়বে পর্তুগাল।

আসরে ২৪ নভেম্বর ঘানার বিপক্ষে পর্তুগাল ও একইদিনে উরুগুয়ের বিপক্ষে লড়বে কোরিয়া। ২৮ তারিখ পর্তুগাল লড়বে সুয়ারেজের দেশ উরুগুয়ের বিপক্ষে, ঘানাকে প্রতিপক্ষ পাবে কোরিয়া। নিজেদের গ্রুপপর্বের শেষ ম্যাচে কোরিয়ার বিপক্ষে লড়বে রোনালদোর দল, উরুগুয়েকে মোকাবেলা করবে ঘানা।

কাতারে হতে চলা বৈশ্বিক আসরটি এখন ক্ষণগণনার টেবিলে। লড়াই মাঠে গড়াতে বাকি ২৩৩ দিন। গ্রুপপর্বের খেলা শুরু ২১ নভেম্বর, চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। শেষ ষোলোর খেলা গড়াবে ৩ থেকে ৬ ডিসেম্বর। কোয়ার্টার ফাইনালের চারটি খেলা হবে ৯ ও ১০ ডিসেম্বর।

এরপর সেমিফাইনাল হবে ১৩ ও ১৪ ডিসেম্বর। সেমিতে বাদ পড়া দল তৃতীয় স্থান নির্ধারণীতে লড়বে ১৭ ডিসেম্বর। একদিন পর ১৮ ডিসেম্বর মিলবে সেরার দেখা, মিলবে মুকুট।

এক নজরে দেখে নেয়া যাক কে কোন গ্রুপে

Reneta

গ্রুপ এ: কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল, ইকুয়েডর
গ্রুপ বি: ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান, ইউরোপিয়ান প্লে-অফ

গ্রুপ সি: আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড, সৌদি আরব
গ্রুপ ডি: ফ্রান্স, ডেনমার্ক, তিউনিশিয়া, আন্তঃ মহাদেশীয় প্লে-অফ

গ্রুপ ই: স্পেন, জার্মানি, জাপান, আন্তঃ মহাদেশীয় প্লে-অফ
গ্রুপ এফ: বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো, কানাডা

গ্রুপ জি: ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া, ক্যামেরুন
গ্রুপ এইচ: পর্তুগাল, উরুগুয়ে, কোরিয়া, ঘানা

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাতারকাতার বিশ্বকাপ-2022কোরিয়াঘানাজার্মানিদোহাব্রাজিলরোনালদোলিড স্পোর্টসসুয়ারেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আমাকে বরখাস্ত করুক: মমতা বন্দ্যোপাধ্যায়

মে ৭, ২০২৬

বৃষ্টিতেও স্বস্তি নেই, দূষণের শীর্ষে ঢাকা

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই

যুদ্ধ শেষ করার মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান

মে ৭, ২০২৬

নৌপথে যাত্রীভাড়া পুনঃনির্ধারণ করল সরকার

মে ৭, ২০২৬

বিজেপির জয়ের পেছনে বিতর্কিত এসআইআর?

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT