চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কঙ্গোর নারীদের অনুপ্রেরণা বাংলাদেশের দুই পাইলট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৯ অপরাহ্ণ ১৮, জুন ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর স্থানীয় নারীদের অনুপ্রেরণায় পরিণত হয়েছেন বাংলাদেশের দুই নারী পাইলট। তাদের দেখে কঙ্গোর নারীরা অনুপ্রেরণা খোঁজেন, তারা অনুভব করেন তাদেরও পড়াশোনা করা উচিত, তাদেরও নিজেদের অধিকার আদায়ে লড়াই করা উচিত।

জাতিসংঘ মিশনে যোগ দেয়া প্রথম বাংলাদেশি নারী পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট নাইমা হক ও ফ্লাইট লেফটেন্যান্ট তামান্না-ই-লুতফী সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে নিজেদের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে এসব কথা বলেন।

সম্প্রতি জাতিসংঘ এই দুই নারী পাইলটকে নিয়ে নির্মিত এই ভিডিও প্রকাশ করেছে।

নিজের অনুভূতির কথা বর্ণনা ফ্লাইট লেফটেন্যান্ট তামান্না বলেন, আমি কখনই নিজেকে একজন নারী হিসেবে মনে করি না, আমি একজন শান্তিরক্ষী, আমি একজন হেলিকপ্টার পাইলট। কারণ যন্ত্র কখনই বুঝতে পারে না কে চালাচ্ছে, নারী না পুরুষ?

তিনি বলেন, আমি জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে ২০১৭ সালের ডিসেম্বরে যোগদান করি। এটি অন্যদের, কঙ্গোর মানুষদের সহযোগিতা করার জন্য একটি মহৎ পেশা। এটিই আমাকে এই পেশায় যোগ দিতে অনুপ্রাণিত করেছে।

তিনি বলেন, আমি একজন বাংলাদেশি হিসেবে কঙ্গোতে কাজ করছি। এই নতুন পেশায় নারী হিসেবে খাপ খাইয়ে নেয়ার ক্ষেত্রে আমাদের দক্ষতা প্রমাণ করা চ্যালেঞ্জিং ছিল। এই পেশায় প্রথম বাংলাদেশি নারী হিসেবে আমরা দুজনই প্রথম। ২০১৪ সালে আমাদের চূড়ান্ত করা হয়।

Reneta

সেসময় আমরা খুবই এক্সাইটেড ছিলাম কারণ এর আগে কেউ এই সুযোগ পায়নি। আমরা খুবই গর্ব অনুভব করি এই ভেবে যে নারীরাও এগিয়ে যাচ্ছে। যোগ করেন তামান্না।

ফ্লাইট লেফটেন্যান্ট নাইমা হক বলেন, হেলিকপ্টারের পাইলট হিসেবে আমাদেরকে অনেক কাজ করতে হয়। জরুরি ওষুধ বহন থেকে শুরু করে হতাহতদের বহন করতে হয়। দিনেরে দিনের পর দিন আমরা এ ধরনের কাজ করে যাচ্ছি। কঙ্গোতে আমাদের কাজ দেখে এখানকার নারীরাও অনুপ্রাণিত হচ্ছেন। তারা উপলব্ধি করছেন কোনকিছু অর্জন করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। কারণ এটা সম্ভব। 

তিনি বলেন, জাতিসংঘ শান্তি মিশনের অনুপ্রেরণা হলো যারা বিপদে আছে তাদের সহযোগিতা করতে হবে। তাদেরকে আমাদের সাহায্য-সহযোগিতা করা উচিত। একজন সামরিক কর্মকর্তা হিসেবে আমার মনে হয় এটি খুবই গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিংও বটে। সর্বোপরি এটি আমার কাছে একটি মহৎ কাজ।

জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে মনুস্কোর(MONUSCO) অধীনে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে ২০১৭ সাল থেকে কাজ করছেন বাংলাদেশ বিমানবাহিনীর এই দুই নারী পাইলট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কঙ্গোজাতিসংঘ মিশন
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রেসিডেন্টস কাপ আর্চারিতে বাংলাদেশ-মালয়েশিয়া জুটির স্বর্ণ জয়

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় বৃত্তাকার নৌপথ চালুর পরিকল্পনা, দূষণের উৎস বন্ধে উদ্যোগ

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরদের দিয়ে খুন করাচ্ছে ইউরোপের অপরাধচক্র, নিয়োগ সোশ্যাল মিডিয়ায়

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত।

বন্ধু দিবস: ল্যান্ডফোন থেকে সোশ্যাল মিডিয়া, বদলেছে বন্ধুত্বের ভাষা

আগস্ট ২, ২০২৬

আমি তাদের ক্ষমা করতে চাই: মোদি

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT