বিনোদন

কঙ্গনার বয়স ৮০ বছর?

কঙ্গনার বয়স ৮০ বছর?

কঙ্গনা রনৌত

‘তেগু’ ছবিতে ৮০ বছরের বৃদ্ধার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন কঙ্গনা রনৌত। তবে তা সচরাচর দেখা কোনো বৃদ্ধার চরিত্রের মতো হবে না। বরং তাতে থাকবে একটু ভিন্নতা। এ ব্যাপারে কঙ্গনা বলেন, ‘বৃদ্ধার চরিত্রটি হবে এমন, যার জীবন কোনো নেতিয়ে পড়া জীবন হবে না। বরং তাতে স্পন্দন এবং তার সবকিছু আসলে বার্ধক্যকে ছাপিয়ে যাবে।’

কঙ্গনা আরও জানান, ছবিটি তার জীবনেরই একটা অংশ হয়ে উঠবে। কারণ, তিনি বড় হয়েছেন একটি যৌথ পরিবারে। আর সেখানে দাদা আর বাবা-মাকেও খুব কাছে থেকে দেখেছেন। তাই তাদের জীবনের একটা ছবি ইতিমধ্যে কঙ্গনার মনে আঁকা আছে। তার এই চরিত্রটিকে ফুটিয়ে তুলতে, মনে আঁকা সেই ছবিগুলোই আসলে সাহায্য করবে বলে তিনি মনে করেন।

কঙ্গনা বেড়েও উঠেছেন ভারতের হিমাচল প্রদেশে। তাই সেখানকার জীবনযাত্রার একটা চিত্রও তিনি ছবিতে ফুটিয়ে তুলবেন। ছবিটি পরিচালনা এবং প্রযোজনা করেছেন কঙ্গনা নিজেই। এছাড়া তার সাথে সহ-প্রযোজক হিসেবে থাকছেন তার বন্ধু শৈলেশ সিং।

‘তেগু’ ছবির কাজ এ বছর ডিসেম্বর নাগাদ শুরু হবে। আগামী বছর শেষ দিকে ছবিটি মুক্তি পাবে। হিন্দুস্থান টাইমস।

 

 

বিষয়:কঙ্গনা রনৌত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…