কক্সবাজার

কক্সবাজার সৈকতে আবার মৃত তিমি

সাগরে মৃত তিমির দেহ ভাসছে, কক্সবাজার সৈকত থেকে উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার সৈকতে মৃত তিমির দেহ ভাসছে, যা সামুদ্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজারের হীমছড়ি সৈকতে আরো একটি মৃত তিমি ভেসে এসেছে। গতকার রোববার বিকালে জোয়ারের সাথে তিমিটি ভেসে আসে।

খবর পেয়ে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনয় চাকমা ঘটনাস্থলে পরিদর্শন করেন।

তিনি জানান, তিমিটির লেজের দিকের অংশটি বিচ্ছিন্ন অবস্থায় ভেসে এসেছে। ধারনা করা হচ্ছে এটি অন্তত এক মাস আগে মারা গিয়ে থাকতে পারে। মৃত তিমির দুগন্ধে পরিবেশ ভারী হয়ে এসেছে।

তিমিটিতে মাটি চাপা দেয়ার ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

এ নিয়ে কক্সবাজার সৈকতের হীমছড়ি পয়েন্টে তিনটি মৃত তিমি ভেসে এলো। এর আগে গত ৯ ও ১০ এপ্রিল পরপর দুইদিন দুটো তিমি ভেসে এসেছিল।

বিষয়:কক্সবাজার সৈকত মৃত তিমি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…