কক্সবাজার সমুদ্র সৈকত রক্ষায় সতর্ক থাকতে হাইকোর্টের নির্দেশ

বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবন, ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত, দেশের সর্বোচ্চ আদালতের কেন্দ্রবিন্দু।. Channel i News – চ্যানেল আই নিউজ
কক্সবাজার সমুদ্র সৈকতের প্রাকৃতিক বৈশিষ্ট রক্ষায় এবং অবৈধ দখল-স্থাপনা নির্মাণ বন্ধে প্রশাসনকে সব সময় সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সৈকতের বালিয়াড়িতে ২৬০ এবং সুগন্ধা পয়েন্টে ৪১৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে প্রতিবেদন দেওয়ার পর বুধবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ রুল নিষ্পত্তি করে এই আদেশ দেন। সেই সাথে আদালত কক্সবাজারের জেলা প্রশাসককে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দেন।
আদালতে জেলা প্রশাসকের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী মোমতাজ উদ্দিন ফকির। অপরপক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






