কক্সবাজার

কক্সবাজার শহরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

কক্সবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার শহরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে একজন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে, ঘটনাস্থল থেকে উদ্ধার।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আবুল কালাম (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার রাত ৯ টার দিকে এই ঘটনা ঘটে। নিহত আবুল কালাম মহেশখালীর ধলঘাটা ইউনিয়নের শরইতলা গ্রামের বাসিন্দা। তবে তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার সদরের ঝিলংজার পাওয়ার হাউজ এলাকায় বসবাস করছিলেন।

নিহতের প্রতিবেশি সরওয়ার কামাল জানান, আবুল কালাম একজন জুতা ব্যবসায়ী। রাত ৯টার দিকে ইজিবাইক যোগে ওষুধের জন্য ফার্মেসিতে যাচ্ছিল। ওই সময় বাস টার্মিনাল এলাকা পার হয়ে বিজিবি ক্যাম্প এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে। পরে পথচারীরা এগিয়ে আসলে টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায় তারা। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন জানান, একজন ব্যক্তি নিহত হওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

বিষয়:কক্সবাজার বিজিবি ক্যাম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…