চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজার বিমানবন্দরের মাটি খননকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বোমা উদ্ধার

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৫:০১ অপরাহ্ণ ২১, মে ২০১৭
কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিকমানে রূপান্তরে নির্মাণকাজে মাটি খননের সময় পরিত্যক্ত অবস্থায় আরো দুইটি বোমা পাওয়া গেছে; এর আগেও একইভাবে এবং একই ধরণের তিনটি বোমা উদ্ধার করা হয়েছিল। যেগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের সৈন্যবাহিনী ব্যবহার করেছিল।

শনিবার রাত ৮ টার দিকে বিমানবন্দরের ভিতর এলাকা থেকে বোমা ২টি পাওয়া যায় বলে জানান কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার সাধন কুমার মহন্ত।

সন্ধান পাওয়া বোমা ২টি উদ্ধারস্থলের পাশে পুলিশ ও আনসারসহ আইন-শৃংখলা রক্ষাকারি বাহিনী নজরদারীর মধ্যে ঘিরে রেখেছে বলে জানান তিনি।

সাধন বলেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিকমানে রূপান্তরের কাজ চলছে। শনিবার রাতে নির্মাণকাজে মাটি খননের সময় শ্রমিকরা ধাতব জাতীয় বস্তু দেখতে পেয়ে বিমানবন্দর কর্তৃপক্ষকে খবর দেয়। পরে বিষয়টি স্থানীয় বিমান ঘাঁটি এবং সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দলকে অবহিত করা হয়।

“রোববার সকালে সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দল পৌঁছলে বোমাগুলো নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেয়া হবে।”

বিমান কর্মকর্তা সাধন বলেন, এর আগেও বৃহস্পতিবার রাতে বিমানবন্দরের নির্মাণকাজ চালাতে গিয়ে মাটি খননের সময় শ্রমিকরা ৩ টি বোমা পেয়েছিল। যেগুলো পরদিন শুক্রবার সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দল বিস্ফোরণ ঘটিয়েছিল, নিষ্ক্রিয় করেছিল।

Reneta

“সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দল জানিয়েছিল, এসব বোমা ব্রিটেনের সৈন্যবাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করেছিল।”

শনিবার রাতে উদ্ধার বোমা ২টিও একই ধরণের বলে জানান সাধন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারবোমা উদ্ধার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গ্রীষ্মকালীন ছুটিতে ৫ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়

জুলাই ৯, ২০২৬

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল

জুলাই ৯, ২০২৬
লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

জুলাই ৯, ২০২৬

হলুদ কার্ড তুলে দিতে ফিফায় ফ্রান্সের আপিল খারিজ, নিষেধাজ্ঞার ঝুঁকিতে ওলিসে

জুলাই ৯, ২০২৬

বৃক্ষরোপণকে জাতীয় দায়িত্ব ও সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT