চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজার-বান্দরবান চষে বেড়াচ্ছেন ‘ভ্লগার’ ইমন!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৮ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A

চিত্রনায়ক ইমন এখন বান্দরবানের সায়রো রিসোর্টে। সেখানে তিনি তার নতুন সিনেমা ‘কানামাছি’র শুটিং করছেন। আগে ছয় দিন ছিলেন কক্সবাজার। সেখানকার মনোরম লোকেশনগুলোতে শুটিং সেরে গেছেন বান্দরবন। সারি সারি পাহাড়ে ঘেরা সবুজ প্রকৃতিতে ভ্লগার হয়ে চষে বেড়াচ্ছেন!

এই নায়ক জানালেন, সিনেমাটির শুটিংয়ে তিনি সেখানে থাকবেন ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

অঞ্জন আইচের পরিচালনায় ‘কানামাছি’ সিনেমাতে ইমন ভ্লগার চরিত্রে অভিনয় করছেন। তিনি বললেন, গাইট ট্যুর এবং জার্নির গল্প ‘কানামাছি’। থ্রিল ব্যাপার রয়েছে। যেখানে আমি ভ্লগারের চরিত্রে অভিনয় করছি। যে কিছুটা প্লেবয় টাইপের। দেখা যাবে ইউটিউবে ভ্লগ বানাই। ইমন বলেন, গল্পে কমেডি ফ্লেবার রয়েছে। চরিত্রটি আমার জন্য একেবারে নতুন। শুটিংয়ে প্রচুর ঘোরাঘুরি হচ্ছে।

১ ফেব্রুয়ারি থেকে ‘কানামাছি’ সিনেমার শুটিং শুরু হয়েছে।

চিত্রনাট্যকার ও পরিচালক অঞ্জন আইচ জানান, কক্সবাজার, বান্দরবানের লোকেশনগুলোতে সিনেমার প্রায় সব শুটিং শেষ করতে চান তিনি। এদিকে নায়ক ইমন বলেন, টানা ১৬ দিন শুটিংয়ের মাধ্যমে কাজ শেষ হতে পারে। ঢাকায় ফিরে দুইদিন রেডিও স্টেশনে শুটিং হবে। গানের শুটিং ইতিমধ্যে হয়ে গেছে।

Reneta

ইমনের বিপরীতে ‘কানামাছি’ সিনেমায় অভিনয় করছেন সূচনা আজাদ। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন আ খ ম হাসান, সমাপ্তি মাশুক, সুজাত শিমুল, মাহা প্রমুখ। পরিচালক জানান, চলতি বছর ‘কানামাছি’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চান।

ইমন বলেন, নতুন ফরম্যাটের গল্প। খুব সাধারণ গল্প কিন্তু পরিচালক অসাধারণ ভাবে তুলে আনার চেষ্টা করছেন। আমাদের সিনেমার দর্শক সবসময় যে ধরনের গল্প দেখে অভ্যস্ত তেমনটা নয়। এটি জার্নি, টুরিস্ট গাইডের বিভিন্ন ঘটনার মধ্যের থিল ও কমেডি ব্যাপার থাকছে। তাছাড়া যারা কাজ করছেন সবাই খুবই আন্তরিক। টিমওয়ার্ক ভালো। ভালো কিছুর আশা করা যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অঞ্জন আইচআ খ ম হাসানইউটিউবারইমনকক্সবাজারচিত্রনায়ক ইমনবান্দরবানমাহালিড বিনোদনসমাপ্তি মাশুকসিনেমাসুজাত শিমুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: শেখ হাসিনা

জুলাই ১০, ২০২৬

৩০তম জন্মদিনে ৩০০ গাছ লাগালেন অভিনেত্রী চমক

জুলাই ১০, ২০২৬

ব্রাজিল ফুটবলে না পারলেও, চুমুতে বিশ্বরেকর্ড

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

উৎসবের (ইউটিএসএসওবি) নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT