চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে ৮ হাজার পিস ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১:১৩ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০১৭
কক্সবাজার, জনপদ
A A
ফাইল ফটো

ফাইল ফটো

কক্সবাজারের টেকনাফে ৮ হাজার পিস ইয়াবাসহ চকরিয়া থানার এক পুলিশ সদস্য ও তার স্ত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার রাতে ওই পুলিশ সদস্য আটক হলেও মঙ্গলবার সন্ধ্যায় মামলা দিয়ে তাদের থানায় সোপর্দ করা হয়।

আটককৃতরা হলেন- বুড়িচং উপজেলার পীর যাত্রাপুর এলাকার মৃত আলী আজমের ছেলে এরশাদ আলম (৩০) এবং কক্সবাজার পিএমখালী ছনখোলা এলাকার আব্দুল হামিদের মেয়ে কামরুন নাহার। এরশাদ আলম এর আগে টেকনাফ থানায় কর্মরত ছিলেন।

বিজিবি হোয়াইক্যং বিওপির হাবিলদার মো. হায়দর আলী শেখ জানান,  সোমবার রাতে কক্সবাজারগামী যাত্রীবাহী মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে এরশাদ ও কামরুন নাহার দম্পতির সঙ্গে থাকা একটি শপিংব্যাগ থেকে ৮ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ২৪ লাখ টাকা। এছাড়া তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তবে আটক এরশাদ কোনো সরকারি বাহিনীর সদস্য কি না তা তিনি জানেন না বলে জানান।

মামলার তদন্তকারী কর্মকর্তা টেকনাফ মডেল থানার এসআই জয়নাল জানান, মামলাটির যথাযথ তদন্ত করা হবে।

Reneta

চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, এরশাদ আলম ৭/৮ মাস ধরে চকরিয়া থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছে। গত ৩ দিন ধরে সে কর্মস্থলে অনুপস্থিত। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছেন বলেও জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াবাকক্সবাজারপুলিশ
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT