চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে শুরু ৭ দিনব্যাপী ‘বঙ্গবন্ধু উৎসব’

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১২:১১ অপরাহ্ণ ১১, মার্চ ২০২২
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

বঙ্গবন্ধুর বাংলা বিজয়ের ৫০ বছর ও জন্মশতবার্ষিকী উপলক্ষে কক্সবাজারের রামুতে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে ৭ দিনব্যাপী বঙ্গবন্ধু উৎসব।

১১ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত বর্ণাঢ্য আয়োজনে রামু স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু উৎসব।

বাংলাদেশ আওয়ামী লীগ রামু উপজেলা ও সহযোগী সংগঠনের সমন্বয়ে গঠিত ‘বঙ্গবন্ধু উৎসব পরিষদ ২০২২’ এ উৎসব আয়োজন করেছে। রামুতে বঙ্গবন্ধু উৎসবের প্রধান পৃষ্ঠপোষকতায় রয়েছেন, কক্সবাজার-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।

শুক্রবার (১১ মার্চ) উদ্বোধনী দিনে  প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রধান অতিথি ও কক্সবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) এড. ফরিদুল ইসলাম উদ্বোধক হিসেবে বক্তৃতা করবেন।

‘বঙ্গবন্ধু উৎসব পরিষদ ২০২২’ চেয়ারম্যান পলক বড়য়া আপ্পু জানান, সাতদিনের বঙ্গবন্ধু উৎসব মঞ্চে প্রতিদিন সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত থাকবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক আলোচনা, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ছড়া-কবিতা পাঠ, গান, নাট্যানুষ্ঠানসহ নানা সাংস্কৃতিক আয়োজন।

প্রতিদিনের স্মৃতিচারণ সভায় অংশ নেবেন বীর মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠজন, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নেতা, জেলা ও উপজেলার নেতাসহ সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও উৎসবে বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে প্রতিদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনপঞ্জি উপস্থাপন করা হবে।

Reneta

‘বঙ্গবন্ধু উৎসব পরিষদ ২০২২’ মহাসচিব মো. সালাহ উদ্দিন জানান, সাত দিনব্যাপী বঙ্গবন্ধু উৎসবের স্মৃতিচারণ সভায় দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

তৃতীয় দিনে বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা প্রধান অতিথি, চতুর্থ দিনে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান কর্ণেল (অব.) ফোরকান আহমদ প্রধান অতিথি, পঞ্চম দিনে কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ প্রধান অতিথি ও কক্সবাজার সংরক্ষিত মহিলা আসনের জাতীয় সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক প্রধান আলোচক হিসেবে থাকবেন।

ষষ্ঠ দিনে কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ প্রধান অতিথি ও কক্সবাজার পুলিশ সুপার মো. হাসানুজ্জামান প্রধান আলোচক এবং  সপ্তম দিনে চকরিয়া-পেকুয়া আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন।

এছাড়াও প্রতিদিন মঞ্চে থাকবে বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা আবৃত্তি, গান, নাটকসহ নানা সাংস্কৃতিক আয়োজন। বর্ণাঢ্য বঙ্গবন্ধু উৎসব সফল করতে আওয়ামী লীগের নেতাকর্মীসহ সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, সাহিত্যিক-সাংবাদিক এবং পেশাজীবী সংগঠনের নেতাদের সমন্বয়ে ৫০১ সদস্যের উদযাপন পরিষদ গঠন করা হয়েছে।

বঙ্গবন্ধু উৎসব উপলক্ষে ইতিমধ্যে রামু স্টেডিয়ামে শতাধিক স্টলে পশরা সাজিয়ে বসেছেন দোকানীরা। আয়োজক কমিটিও বিভিন্ন ব্যনার পেষ্টুন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি দিয়ে উৎসব স্থান ও  মঞ্চ এবং আলোকসজ্জায় সাজিয়েছেন। এছাড়াও আগত দর্শনার্থীদের বিনোদনে বসেছে নাগর দোলা, নৌকা দোলা, রেলগাড়িসহ নানা আয়োজন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারবঙ্গবন্ধু উৎসব
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান

জুলাই ১১, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়ের আশঙ্কা

জুলাই ১১, ২০২৬

আকস্মিক বন্যা মোকাবেলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন

জুলাই ১১, ২০২৬

নিকলী হাওরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

জুলাই ১১, ২০২৬

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT