চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩২ পূর্বাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি বেসরকারি এয়ার এভিয়েশনের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন।

কক্সবাজার থেকে ঢাকা ফেরার পথে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনার পাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের।

ওসি জানান, মেঘনা এভিয়েশনের ওই হেলিকপ্টারে করেই শুক্রবার সকালে কক্সবাজারে ইনানীতে যান বাংলাদেশের ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপর কক্সবাজার থেকে যাত্রী নিয়ে ঢাকা ফেরার পথেই দুর্ঘটনায় পড়ে সেটি।

নিহত ব্যক্তির নাম শাহ আলম বলে জানিয়েছে পুলিশ। যে বিজ্ঞাপনী সংস্থার​ হয়ে শুটিংয়ে অংশ নিতে সাকিব কক্সবাজারে গিয়েছিলেন, তিনি সেই সংস্থার​ হিসাব বিভাগে কাজ করতেন। হেলিকপ্টারের পাইলটও মারাত্মক আহত হয়েছেন। তাকে চিকিৎ​সার জন্য ঢাকায় আনা হয়েছে।

হেলিকপ্টারটিতে পাইলট এবং কো-পাইলটসহ যাত্রী ছিলেন মোট ৫ জন। দুর্ঘটনার পর তাদের কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে একজনকে মৃত ঘোষণা করা হয় বলে জানান হাসপাতালের জরুরি বিভাগের কর্তব‌্যরত চিকিৎসক রফিকুল হাসান।

আহত বাকি যাত্রীদের কক্সবাজার বিমানঘাঁটির চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তবে দুর্ঘটনায় কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেনি পুলিশ।

ট্যাগ: কক্সবাজার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইউরোপার শুরুতেই মরিনহোর হার

পরবর্তী

ঈদে ইলিয়াস হোসেনের মজার অভিজ্ঞতা

পরবর্তী

ঈদে ইলিয়াস হোসেনের মজার অভিজ্ঞতা

বাবা হারালেন রিংকু

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT