চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে হত্যা মামলায় একজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১২:৪৬ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০২২
- সেমি লিড, অপরাধ, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারে একটি হত্যা মামলায় একজনের ফাঁসি ও চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস পেয়েছেন তিন জন।

গত বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) মামলার শুনানি শেষে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল্লাহ আল মামুন এ রায় প্রদান করেন।

ফাঁসির আদেশপ্রাপ্ত আসামী আবদুল খালেক (৩৫) কক্সবাজার সদরের ঝিলংজার চান্দের পাড়ার কালু মাঝির ছেলে। একই মামলায় মোহাম্মদ কাজল, আমির হামজা, সলিম উল্লাহ ও আবদুল গাফফার নামের চার আসামীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ৫ জনের প্রত্যেককে ১ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত ১ বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন বিচারক। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস পেয়েছেন- আবদুল জলিল, আশফাকুর রহমান মিল্কী ও ওবায়দুল হক।

ফাঁসির আদেশপ্রাপ্ত আসামী আবদুল খালেক ও যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্ত আসামী আমির হামজা জেল হাজতে রয়েছে। রায় ঘোষণাকালে তারা কাঠগড়ায় উপস্থিত ছিল।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি এডভোকেট মোজাফফর আহমদ হেলালী।

Reneta

২০০২ সালের ২৯ জুলাই রাত আড়াইটার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা লারপাড়া কেন্দ্রীয় বাস টার্মিনালের দক্ষিণ পাশে ক্যাফে হায়দার হোটেলের নিকট জনৈক শাহাবুদ্দিনের একটি গাড়ি আসামীরা ভিন্ন চাবি ব্যবহার করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে শাহাবুদ্দিনের বড় ভাই আক্তার উদ্দিন তাতে বাধা দেন। এতে উভয়পক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়। রাত সাড়ে ৩ টার দিকে আসামীরা আক্তার উদ্দিন (৩৫) কে গুলি করে হত্যা করে।

এ ঘটনায় উখিয়ার রত্নাপালং এর জমির উদ্দিনের পুত্র আব্বাস উদ্দিন বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী দেলোয়ার হোসাইন জানান, ২০০৩ সালের ৩ জুন মামলাটির চার্জশিট গঠন করা হয়। মামলার চার্জশিটভুক্ত ২০ জন সাক্ষীর মধ্যে আইও, চিকিৎসকসহ ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, জেরা, আসামীদের আত্মপক্ষ সমর্থন, যুক্তিতর্কসহ সকল বিচারিক কার্যক্রম সম্পন্ন করা হয়।

রায় ঘোষণার নির্ধারিত দিনে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল্লাহ আল মামুন মামলার ৮ আসামির মধ্যে ফৌজদারী দণ্ডবিধির ৩০২ এবং ৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে ১ জনকে ফাঁসি ও ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কক্সবাজারফাঁসিযাবজ্জীবন
শেয়ারTweetPin

সর্বশেষ

নান্দনিক পোস্টারে চমক, ঈদে আসছে ‘বনলতা সেন’

মে ১৮, ২০২৬

শান-সৌদদের সঙ্গে তর্কের যে ব্যাখ্যা দিলেন তাইজুল

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মাগুরায় পূর্ব বিরোধের ঘটনায় কৃষককে পিটিয়ে হত্যা

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এজলাসে দুই আইনজীবীর হাতাহাতি

মে ১৮, ২০২৬

প্রিয় লিচু তলায় চিরনিন্দ্রায় সমাহিত কারিনা কায়সার

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT