চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে হচ্ছে শেখ কামাল আন্তর্জাতিক ক্রীড়া কমপ্লেক্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৪ অপরাহ্ণ ২৯, মার্চ ২০২২
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

পর্যটন শহর কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। এতে থাকবে ফুটবল, ক্রিকেট ও হকির স্টেডিয়াম, থাকবে ক্রিকেট অনুশীলন মাঠ। সাগরপাড় ধরে ৫০ একর জমির উপর হবে মাল্টিপারপাস কমপ্লেক্সটি।

সাম্পান নৌকা ও মুনবোটের আদলে তৈরি করা হচ্ছে স্টেডিয়াম। পরিবেশবান্ধব আন্তর্জাতিক ক্রীড়া কমপ্লেক্সটি নির্মাণে ব্যয় হচ্ছে আড়াই হাজার কোটি টাকা।

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের পাড় ঘেঁষে ২০১৩ সালে পর্যটন গলফ মাঠে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও ক্রিকেট কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু হয়। কমপ্লেক্স, ক্রিকেট ও ফুটবল স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ১৫ হাজার থাকবে। হকি স্টেডিয়াম হবে ৮ হাজার দর্শক ধারণ ক্ষমতার।

খেলাধুলাকে এগিয়ে নিয়ে যেতে এমন যুগান্তকারী পদক্ষেপ কক্সবাজারের জন্য বিশাল পাওয়া বলে মনে করেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।

কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জসিম বললেন, ‘ক্রিকেট, হকি ও ফুটবল স্টেডিয়াম যখন হবে, আমরা আরও খেলোয়াড় তৈরি করতে পারবো। আমাদের খেলোয়াড়ের মান বাড়বে।’

ক্রীড়া কমপ্লেক্সের স্থাপত্য প্রতিষ্ঠান প্রফেশনাল অ্যাসোসিয়েট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনজুর কাদের হেমায়েত উদ্দিন বললেন, ‘সাম্পান এবং মুনবোট, এই দুটোর ডিজাইন কালচারটাকে ফুটিয়ে তুলতে তিনটা স্টেডিয়াম এখানে হচ্ছে। এটি ক্রীড়া পর্যটনকে অনেকাংশে এগিয়ে নিয়ে যাবে।’

Reneta

শেখ কামাল আন্তর্জাতিক ক্রীড়া কমপ্লেক্স দেশ ছাড়িয়ে বিদেশেও পরিচিতি লাভ করবে বলে আশা ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের।

‘আমরা আলাদা করে ক্রিকেট, ফুটবল এবং হকির পাশাপাশি আটটি প্র্যাকটিস গ্রাউন্ড এখানে নির্মাণ করতে চলেছি। যে কার্যক্রমগুলো ইতিমধ্যে গত একবছর ধরে আমরা নিয়েছি, সেই আলোকে খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে পারবো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশে হাম উপসর্গে মৃত্যু ৮০০ ছাড়ালো

জুলাই ২২, ২০২৬

পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ

জুলাই ২২, ২০২৬

এন্ডোমেট্রিওসিস ও আধুনিক চিকিৎসা পদ্ধতি

জুলাই ২২, ২০২৬
‘স্ক্যান্ডাল’ সিনেমার একটি দৃশ্য

ব্যক্তিগত কেলেঙ্কারিতে ক্ষমতার পতন, বিশ্বজুড়ে আলোচিত যত সিনেমা

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

এ বছরের শেষ বা আগামী বছরের শুরুতে স্থানীয় নির্বাচন: মির্জা ফখরুল

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT