চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে মানবপাচারকারী চক্রের ৫ সদস্য আটক

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৭:২৭ পূর্বাহ্ণ ২৭, মে ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

কক্সবাজারে র‌্যাব ও পুলিশের আলাদা অভিযানে মানবপাচারকারী চক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে। বুধবার র‌্যাব ও পুলিশ এ অভিযান চালিয়েছে।

টেকনাফ থানা পুলিশের পরিদর্শক (ওসি) আতাউর রহমান খোন্দকার জানান, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় অভিযান চালিয়ে মানব পাচারে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হল, হ্নীলার লেদা এলাকার মোহাম্মদ কালা মিয়া (৬০), একই এলাকার শামসুল আলম (২৫) ও শফি আলম (২০)।

আরেক অভিযানে র‌্যাব কক্সবাজার ক্যাম্পের সদস্যরা কক্সবাজার সদরের ইসলামাবাদে মুক্তিপণের টাকা আদায় করতে গিয়ে মানব পাচারকারী চক্রের ২ সদস্যকে আটক করেছেন।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজার সদরের ইসলামাবাদ এলাকা থেকে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ৯টি মোবাইল সেট ও নগদ ২ লাখ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ বাজারপাড়ার নুর হাফেজ (২০) ও একই ইউনিয়নের উত্তর পাড়া গ্রামের হাসান শরীফ (২৫)।

Reneta

র‌্যাব কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ জিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর উপজেলা ইসলামাবাদ এলাকা থেকে এ ২ মানব পাচারকারীকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে মামলা দায়ের করে তাদের কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানবপাচারর‌্যাব
শেয়ারTweetPin

সর্বশেষ

গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে এমবাপ্পে-মেসি

জুলাই ১৩, ২০২৬

যুক্তরাজ্যে তীব্র তাপদাহে দুই মাসে ২ হাজার ৭০০ জনের বেশি মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

আট বছর পর রাজের পরিচালনায় জাহিদ হাসান

জুলাই ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধির পাঠানো ফুটেজ থেকে নেয়া।

মাছ ধরা জালে উঠে এলো ৯ ফুট অজগর

জুলাই ১৩, ২০২৬

আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT