চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বসতবাড়ির ওপর বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৭:১৬ অপরাহ্ন ২৭, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A

কক্সবাজারের মহেশখালীতে বিমান বাহিনীর দুইটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। মহেশখালী পৌরসভার দক্ষিণ কুটিবিলার একটি বসতবাড়ির ওপর সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে একটি বিমান বিধ্বস্ত হয়। অপরটি বিধ্বস্ত হয় মাইঝপাড়া গ্রামের পানের বরজের উপর।

কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক সাধান কুমার মোহন্ত চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর পরিচালক রাশিদুল হাসান চ্যানেল আই অনলাইনকে বলেন: কক্সবাজারের মহেশখালীতে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। বিমান দুটিতে ছিলেন ৪ জন পাইলট, তাদের সবাইকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি উল্লেখ করে আইএসপিআর-এর পরিচালক বলেন: এ বিষয়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।

চট্টগ্রাম বিমান বন্দর থেকে বাংলাদেশ বিমান বাহিনীর দুইটি প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে। পরে তা মহেশখালী উপজেলার উপর দিয়ে যাওয়ার সময় বিধ্বস্ত হয়।

মহেশখালী পৌরসভার সাবেক মেয়র সরোয়ার আজিম চ্যানেল আই অনলাইনকে জানান, বিধ্বস্ত বিমান দুটির একটি মহেশখালি পৌরসভার ২ নং ওয়ার্ডের কুটিবিলার ইয়ার মোহাম্মদ পাড়া গ্রামের সিরাজির ঘরের পাশে বিধ্বস্ত হয়। অপর বিমানটি মহেশখালি উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা বাজারের পাশে মাইঝপাড়া গ্রামের পানের বরজের উপর বিধ্বস্ত হয়।

Reneta

বিমান দুটি বিধ্বস্ত হওয়ার স্থানে মুহুর্তেই আগুন লেগে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

Jui  Banner Campaign
ট্যাগ: বিমান বিদ্ধস্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নিরঙ্কুশ জয়ে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে মার্কিন দূতাবাস

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ভ্যালেন্টাইন সপ্তাহে ‘কিস ডে’: ভালোবাসা প্রকাশে সম্মান ও বোঝাপড়ার বার্তা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আজও মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা, চলবে অন্যসব বাহন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি নিরঙ্কুশ জয় পেয়ে দুই দশক পর সরকার গঠনের পথে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT