চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ নিহত ৪

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩০ পূর্বাহ্ণ ২৭, মার্চ ২০১৯
- লিড নিউজ, কক্সবাজার, জনপদ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের পেকুয়া ও টেকনাফ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কথিত জল দস্যু বাহিনীর দুই সদস্য এবং দুইজন মাদক কারবারি নিহত হয়েছে। 

বুধবার ভোরে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় অস্ত্র, ইয়াবা উদ্ধার করা হয় বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

টেকনাফে নিহত দুজন হলেন- কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মো. তাহেরের ছেলে মোহাম্মদ ইলিয়াস (১৮) ও বালুখালী ক্যাম্পের মো. ইদ্রিসের ছেলে মো. ফারুক মিয়া।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) টেকনাফ ২নং ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক শরীফুল ইসলাম জোমাদ্দার বলেন, রাতে বিজিবির একটি দল অভিযান পরিচালনা করার সময় টেকনাফ উপজেলার খারাংখালী নাফনদী সীমান্ত পয়েন্ট দিয়ে ২ জন ব্যক্তি মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা চালায়। এতে কর্তব্যরত বিজিবির সদস্যরা বাধা দিতে গেলে বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে।

‘‘এসময় আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। এঘটনায় মিয়ানমারের ২ জন রোহিঙ্গা নাগরিক ঘটনাস্থলে নিহত হয়েছে।’’

আরেক ঘটনায় কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ঘাট বন্দুকযুদ্ধের ঘটনায় নিহত দুই জলদস্যুদের পরিচয় জানাতে পারেনি র‌্যাব।

Reneta

র‌্যাব-১৫ কক্সবাজার কার্যালয়ের কোম্পানি অধিনায়ক মেজর মেহেদী হাসান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটিদল পেকুয়া উপজেলার মগনামা এলাকায় অভিযানে যান।

তিনি বলেন, “এসময় একটি জলদস্যু বাহিনীকে ধাওয়া করলে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে জলদস্যুরা। র‌্যাব আত্মরক্ষার্থে পাল্টাগুলি চালায়। পরে আহতবস্থায় দুইজনকে উদ্ধার করে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়ার পথে মারা যায়।’’

টেকনাফে চালানো অভিযানে এক লাখ ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। আর পেকুয়ায় দস্যুদের কাছ থেকে ৮ আগ্নেয়াস্ত্র ও ২৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজার বন্দুকযুদ্ধটেকনাফেপেকুয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ: প্রধানমন্ত্রী

জুলাই ১৬, ২০২৬

বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র: ইতিহাস সংরক্ষণে এক দশক

জুলাই ১৬, ২০২৬

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের আগে আবারও আলোচনায় ফকল্যান্ড যুদ্ধ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ১০০ বিলিয়ন ডলার’

জুলাই ১৬, ২০২৬

মধ্যপ্রাচ্য সংকটে টানা চতুর্থ দিন বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT