কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের দুই দলের বন্দুকযুদ্ধে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সদস্য মিয়ানমারের নাগরিক আমানুল্লাহ নিহত হয়েছে।
সোমবার (৮ জুন) ভোর ৪টার দিকে হ্নীলার আলুখালি লবণের মাঠে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। আনু নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের মোহাম্মদ শফির ছেলে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছুলে দু’গ্রুপের সদস্যরাই পালিয়ে যায়। এ সময় লবণের মাঠ থেকে একজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহটি আন্তর্জাতিক মানবপাচারকারী আমান উল্লাহ আনুর বলে সনাক্ত করে স্থানীয়রা।
নিহত আনুর বিরুদ্ধে অস্ত্র, চোরাচালান ও মানবপাচারের ছয়টির বেশি মামলা রয়েছে। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।






