চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে প্রভাবশালীদের দখলে বনাঞ্চল

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৮:০৮ অপরাহ্ন ০৬, আগস্ট ২০১৫
পরিবেশ
A A

দিন দিন অবৈধ দখলদারদের আয়ত্তে চলে যাচ্ছে কক্সবাজারের বনভূমি। ইতিমধ্যে বিপুল পরিমাণ জমি দখল করে গড়ে উঠেছে বসতি। দখলকারিরা অবাধে ধ্বংস করে চলেছে বনসম্পদ। বনভূমি দখলের জন্য বনবিভাগকে দায়ী করছেন স্থানীয়রা।

বন বিভাগের তথ্য মতে, কক্সবাজার জেলায় মোট এক লাখ ৯৫ হাজার ৫৭৭ দশমিক ৯৬ একর বনভূমির মধ্যে বেদখলে চলে গেছে ২৮ হাজার একর। এসব বনভূমি দখল করে নির্মাণ করা হয়েছে ৬৭ হাজারের বেশি ঘরবাড়ি। বেসরকারি তথ্যে হিসাবটি কয়েক গুণ। শুধু মাত্র উখিয়া ও টেকনাফের বনভূমিতে বসবাস করছে প্রায় ২ লাখেরও বেশি অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা।

স্থানীয়দের দাবি, এভাবে যদি চলতে থাকে তাহলে অচিরেই পাহাড়ের সকল বনাঞ্চল ধ্বংস হয়ে যাবে। তাতে করে হুমকিতে পড়তে পারে কক্সবাজারের সৌন্দর্য। শুধু মাত্র রাজনৈতিক সদিচ্ছার অভাবে এটা রোধ করা সম্ভব হচ্ছে না বলে দাবি তাদের।

উচ্ছেদের জন্য বার বার অভিযোগ করলেও বনবিভাগ কার্যত নিশ্চুপ রয়েছে বলে অভিযোগ পরিবেশ কর্মীদের।

সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশের চেয়ারম্যান আনম মোয়াজ্জেম হোসেন বলেন, বনভূমি রক্ষার জন্য আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন ও লড়াই সংগ্রাম করছি। কিন্তু বনবিভাগের ধারাবাহিক উচ্ছেদ কার্যক্রম না থাকায় এবং তাদের সদিচ্ছার অভাবে আজকে বন উজাড় হতে চলেছে।

এদিকে বনভূমি দখল ও বন উজাড়ে জড়িতদের বিরুদ্ধে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে বলে জানাচ্ছে বন বিভাগ।

Reneta

কক্সবাজার দক্ষিণ বিভাগের উপ-বন সংরক্ষক মোহাম্মদ আলী কবির বলেন, আমরা প্রতিনিয়ত বন উজাড়ের প্রতিরোধে অভিযান পরিচালনা করছি। জেলা প্রশাসন ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় প্রায় প্রতিদিনই আমরা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছি।

বন বিভাগের তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে দেড় হাজার ভূমিদস্যুর বিরুদ্ধে আট হাজার ৮৪৪টি মামলা করেছে বন বিভাগ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

মধ্যরাতে শিরীন শারমিনকে আটক ও আদালতে বিশৃঙ্খলায় আসকের উদ্বেগ

এপ্রিল ৯, ২০২৬

বিপ্লবের দৃঢ়তায় এশিয়ান গেমস হকির মূলপর্বে বাংলাদেশ

এপ্রিল ৯, ২০২৬

আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা: ২ আসামিকে মৃত্যুদণ্ড

এপ্রিল ৯, ২০২৬

শনি-সোম-বুধবার স্কুল খোলা, শুক্রবার বন্ধ: শিক্ষামন্ত্রী

এপ্রিল ৯, ২০২৬

রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র সংকট

এপ্রিল ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT