কক্সবাজারে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেপ্তার আসামি ইস্রাফিল হুদা জয়ের ৩ দিনে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আজ বুধবার বিকেলে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এর আদালত এ আদেশ দেন।
ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তার ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল।
ভুক্তভোগী নারীর অভিযোগ, গত ২২ ডিসেম্বর শহরের কবিতা চত্ত্বরে রোড সংলগ্ন এক
এ ঘটনায় ২৩ ডিসেম্বর চার জনের নাম উল্লেখ করে দুই তিন জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগীর স্বামী।








