চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে জেলা পরিষদ সদস্যসহ পাঁচজন কারাগারে

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৬:১৫ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০১৭
কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজারের মহেশখালী’র মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পে’র ২২ কোটি টাকা দুর্নীতি মামলায় জেলা পরিষদ সদস্যসহ পাঁচজনকে কারাগারে পাঠিয়েছেন বিশেষ জজ আদালত।
আসামীরা বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় কক্সবাজারের বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করলে তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক মীর সফিকুল আলম।
আসামীরা হলেন ধলঘাটা ইউপি’র সাবেক চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চু, জেলা পরিষদ সদস্য রুহুল আমিন, আমিনুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মুহিবুল ইসলাম।
মামলার বিষয়ে দুদকের আইনজীবী সিরাজ উল্লাহ জানান, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমির বিপরীতে ভুয়া মালিকানা তৈরি করে ক্ষতিপূরণের প্রায় ২০ কোটি টাকা আত্মসাৎ করেন মামলার আসামীরা। আরো ৩ কোটি টাকার চেক ইস্যু করা হলেও পরে সেই টাকা পুনরায় উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাতারবাড়ির বাসিন্দা কায়সার চৌধুরী বাদী হয়ে কক্সবাজারের তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, এডিসি জাফরসহ ২৩ জনের বিরুদ্ধে কক্সবাজার জেলা জজ আদালতে একটি মামলা দায়ের করেন। সেই মামলার অন্যতম আসামী তারা।
এর আগে তারা হাইকোর্টে জামিন নিয়ে পালিয়ে ছিলেন। বৃহস্পতিবার তাদের জামিন শুনানী ছিল। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
একই মামলায় গত ৩০ জুলাই কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক মো. রুহুল আমিন ও ৩১ জুলাই সাবেক এডিসি জাফর আলমকে কারাগারে পাঠায় আদালত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তানেও পুরুষ দলে নারী কোচ!

পরবর্তী

হাসি ফিরেছে খালেদ মাহমুদের মুখে

পরবর্তী
খালেদ মাহমুদ সুজন

হাসি ফিরেছে খালেদ মাহমুদের মুখে

আইরিন

আইরিনের ভিন্ন লুক

সর্বশেষ

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই ২০, ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, সম্পদ জব্দ

জুলাই ২০, ২০২৬

মেসির চোখে জল, অমিতাভ বচ্চনের হৃদয়ছোঁয়া বার্তা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT