চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ৪

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩০ অপরাহ্ণ ২৮, জুলাই ২০২০
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
বন্দুকযুদ্ধ-টেকনাফ-নিহত

কক্সবাজারের টেকনাফে দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে ৪ জন নিহত হয়েছে। তারা ইয়াবা ব্যবসায়ী বলে পুলিশের ধারণা। মঙ্গলবার ভোররাত ৪টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকায় এ ঘটনা ঘটে।

কক্সবাজার জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা, দুটি দেশীয় তৈরি এলজি ও ৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে।

নিহতরা হলেন, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের আমতলী এলাকার আবদুল মালেকের ছেলে আনোয়ার হোসেন (২৩), পূর্ব মহেষখালীয়াপাড়া হাকিম মিয়ার ছেলে আনোয়ার হোসেন (২২), নয়াবাজার এলাকার নুর মোহাম্মদের ছেলে ইসমাইল (২৪) ও খারাংখালী এলাকার আব্দুস সালামের ছেলে নাছির (২৪)।

পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানিয়েছেন, ‘রাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকায় দুই ইয়াবা কারবারি গ্রুপের মধ্যে গোলাগুলির খবর পেয়ে টেকনাফ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা, দুটি দেশীয় তৈরি এলজি, ৮ রাউন্ড তাজা গুলিসহ আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে।’

পৃথক আরেকটি ঘটনায় আরেক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

Reneta

কক্সবাজার সদর মডেল থানার ওসি মো: শাহাজান কবির জানিয়েছেন, ‘মঙ্গলবার সকালে খবর পেয়ে কক্সবাজার শহরের কবিতা চত্বর থেকে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি তাজা কার্তুজ, দুটি খালি খোসা, ১শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। উদ্ধার হওয়া যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াবাকক্সবাজারগোলাগুলিটেকনাফ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সদস্যপদ’ টিকিয়ে রাখতে কমনওয়েলথ গেমসে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই ১৪, ২০২৬

সংসদে ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT