চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে কোরবানির পশুর হাট এখনও জমে ওঠেনি

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
২:০৭ অপরাহ্ন ০৮, আগস্ট ২০১৯
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারে এখনও জমে উঠেনি কোরবানির পশুর হাট। হাটগুলোতে প্রতিদিন গবাদি পশু বাড়লেও ক্রেতা সমাগম কম। যারা আসছেন তারাও শুধু দরদাম দেখে চলে যাচ্ছেন। আশানুরূপ বিক্রি না হওয়ায় হতাশ বেপারীরাও।

তবে দু’একদিনের মধ্যে বিক্রি জমজমাট হবে বলে আশা করছেন বিক্রেতা ও ইজারাদাররা।

সরেজমিনে দেখা যায়, কক্সবাজার শহরের খুরুস্কুল ব্রিজ সংলগ্ন গরু বাজারে ১২টি গরু নিয়ে এসেছেন টেকনাফের ব্যাপারি আজিজুল হক। গত তিন দিনে তার ১২টি গরুর মধ্যে ৪টি বিক্রি হয়েছে মাত্র। বাজারে ক্রেতা না আসায় এখনও বাজার জমে উঠেনি বলে জানান এই গরুর ব্যাপারি।

আজিজুল বলেন: গত চার-পাঁচ বছর ধরে কোরবানির ঈদে এই হাটে গরু নিয়ে আসি। এবারও ১২টি গরু নিয়ে হাটে এসেছি। বাজার এখনও জমে ওঠেনি। তাই ক্রেতা নেই। যারা বাজারে আসছেন তারা দামদর জিজ্ঞেস করে চলে যাচ্ছেন।

শুধু আজিজুল নয়, তার মতো একই কথা জানিয়েছেন বাজারের অন্য ব্যাপারীরাও। কক্সবাজার সদরের খরুলিয়া বাজারে দুটি গরু নিয়ে এসেছেন আরেক ব্যাপারী সাহাব উদ্দিন। তিনি বলেন: দুটি গরু নিয়ে বাজারে এসেছি। এখনও বিক্রি হয়নি। ছয় মাস আগে দুটি গরু কিনেছিলাম আড়াই লাখ টাকায়। এই ছয় মাস লালন-পালন করে বাজারে নিয়ে এসেছি। গরু দুটি লাখ টাকার কম বিক্রি করলে লোকসান হবে বলে জানিয়েছেন এই বিক্রেতা।

তিনি বলেন: আমরা গরুগুলো কোরবানির ঈদের পাঁচ-ছয় মাস আগে কিনে সেগুলো লালন-পালন করি। যেসব ব্যাপারীর কাছ থেকে আমরা গরু কিনি, এবার সেখানেই দাম বেশি। তাই এবার গরুর দাম একটু বেশি হবে।

Reneta

কক্সবাজার জেলা প্রশাসন কার্যালয় সূত্র জানায় এবার জেলায় ৪৪টি কোরবানির পশুর হাট বসেছে। এসব বাজারে এখনও বেচাকেনা পুরোদমে শুরু হয়নি।

রামু কলঘর গরু বাজারের ইজারাদার এরফান বলেন: এখনও বাজার জমে ওঠেনি। বিভিন্ন এলাকা থেকে ব্যাপারীরা গরু নিয়ে বাজারে এসেছেন। আমরা তাদেরকে সর্বোচ্চ সুযোগ-সুবিধা আর নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছি। আশা করছি শুক্রবার থেকে বেচাকেনা শুরু হবে।

কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বলেন: জেলার ৪৪টি কোরবানির পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তা নেয়া হয়েছে। জালনোট শনাক্তকরণের মেশিন বসিয়েছে ব্যাংকগুলো। পশুর স্বাস্থ্য নিরীক্ষণে রয়েছে মেডিকেল টিম।

কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বলেন: পশুর হাটগুলোতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। টহল পুলিশের পাশাপাশি বাজারগুলোতে ২৪ ঘণ্টা পুলিশ থাকছে। কেউ অনিরাপদ মনে করলে কোরবানির পশু বা টাকাসহ বাড়ি পৌঁছে দেবে পুলিশ।

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদুল আযহাকোরবানিপশুর হাট
শেয়ারTweetPin

সর্বশেষ

দ্য হান্ড্রেড লিগে সর্বোচ্চ দামের তালিকায় মোস্তাফিজ, নিলামে ২৩ বাংলাদেশি

ফেব্রুয়ারি ২০, ২০২৬

প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার মধ্যে ৮ জনের দপ্তর বণ্টন

ফেব্রুয়ারি ২০, ২০২৬

সিডনি পৌঁছেছেন আফঈদা-ঋতুপর্ণারা

ফেব্রুয়ারি ২০, ২০২৬

অবসরের সম্ভাব্য সময় জানিয়ে দিলেন নেইমার

ফেব্রুয়ারি ২০, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে পিবিসিসিআই’র অভিনন্দন

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT