চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে ইউপি নির্বাচন: নৌকা ৬, স্বতন্ত্র ৬, স্থগিত ২

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৪:৩৭ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের ৪টি উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের ৬ জন এবং স্বতন্ত্র ৬ জন বিজয়ী হয়েছেন। এছাড়া দুই উপজেলার দুটি ইউনিয়নের তিনটি কেন্দ্রের ভোটগ্রহণ করা সম্ভব না হওয়ায় নির্বাচনের ফলাফল স্থগিত রাখা হয়েছে।

এরমধ্যে পেকুয়া উপজেলা টৈট্যংয়ে কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ও কৈয়ারবিল, মহেশখালির কুতুবজুম ও মাতারবাড়ি এবং টেকনাফের হ্নীলাতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

কুতুবদিয়ার লেমশখালি, উত্তর ধুরুং ও দক্ষিণ ধুরুং, মহেশখালির মাতারবাড়ি, টেকনাফের সদর, সাবরাং ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। তাছাড়া ব্যালেট বক্স ছিনতাইয়ের ঘটনায় কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের ১টি কেন্দ্রের ভোটগ্রহণ সম্পন্ন না হওয়ায় এবং টেকনাফের হোয়াইক্যং ইউপি দুটি কেন্দ্রের ভোটগ্রহণ সম্পন্ন না হওয়ার সেখানে ফলাফল ঘোষণা করা হয়নি।

মঙ্গলবার বেলা ১২ টায় কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা শাহাদাত হোসাইন ওই ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল মতে, পেকুয়ার টৈটং ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয় পেয়েছেন আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাহেদুল ইসলাম। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৮,২৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জেড এম মোসলেম উদ্দিন চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৩, ৯৭৫ ভোট।

কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নে মোহাম্মদ জাহাঙ্গীর সিকদার (নৌকা) ৪ হাজার ৪৬৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফিরোজ খাঁন চৌধুরী (ঘোড়া) পেয়েছেন ৪ হাজার ২২০ ভোট। কৈয়ারবিল ইউনিয়নে মোহাম্মদ আজমগীর মাতবর ( নৌকা) ১ হাজার ৮৩৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জালাল আহমদ (মটরসাইকেল) পেয়েছেন ১ হাজার ৭৭৪ ভোট। লেমশীখালী ইউনিয়নে মো: আকতার হোছাইন (চশমা) ৪ হাজার ৩৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রেজাউল করিম (নৌকা) ৪ হাজার ৪২ ভোট।

Reneta

দক্ষিণ ধুরুং ইউনিয়নে আলাউদ্দিন আল আজাদ (চশমা) ৩ হাজার ৯৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছৈয়দ আহমদ চৌধুরী (ঘোড়া) পেয়েছেন ৩ হাজার ৪৮৮ ভোট। উত্তর ধুরুং ইউনিয়নে আব্দুল হালিম সিকদার (আনারস) ৬ হাজার ৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিরাজউদ্দৌলাহ (মটরসাইকেল) পেয়েছেন ৩ হাজার ১৭২ ভোট। বড়ঘোপ ইউনিয়নে ফলাফল স্থগিত রাখা হয়েছে।

টেকনাফের ৪টি ইউনিয়নের মধ্যে ৩টির ফলাফল ঘোষণা করেছে জেলা নির্বাচন কমিশন। এতে সাবরাং ইউনিয়নে নুর হোসেন (আনারস) নিয়ে ১৪,৭৪৬ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোনা আলী নৌকা প্রতীকে ৯,৮৭১ ভোট পেয়েছেন। টেকনাফ সদর ইউনিয়নে জিয়াউর রহমান জিহাদ মোটর সাইকেল প্রতীক নিয়ে ৯ হাজার ৪৬৮ ভোট পেয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান শাহজাহান মিয়া ৭ হাজার ৯৫২ ভোট পেয়েছেন।

হ্নীলা ইউনিয়নে নৌকার প্রার্থী রাশেদ মাহমুদ আলী ১০,২৬৬ ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলী হোছাইন শোভন পেয়েছেন ৭হাজার ২৭৩ ভোট।

হোয়াইক্যং ইউনিয়নে উনচিপ্রাং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লম্বাবিল এমদাদিয়া মাদ্রাসাভোট কেন্দ্র নির্বাচন স্থগিত হওয়ায় এই ইউনিয়নের ফলাফল ঘোষণা করা হয়নি।

এদিকে মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এডভোকেট শেখ কামাল ৭,৮৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী ঘরানার স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকন চশমা প্রতীকে পেয়েছেন ৬,০৭৭ ভোট।

হোয়ানক ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মীর কাসেম পাতা প্রতীক ৬,০৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী অপর বিদ্রোহী প্রার্থী ওয়াজেদ আলী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৫,৮৯৯ ভোট।

মাতারবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এসএম আবু হায়দার নৌকা প্রতীক ৬,০৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী বিদ্রোহী প্রার্থী এনামুল হক রুহুল টেলিফোন প্রতীকে পেয়েছেন ৫,৭৮৯ ভোট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপজেলা নির্বাচনকক্সবাজারনির্বাচননির্বাচন কমিশননৌকাস্বতন্ত্র
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT