চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে আবারও দোকান-শপিংমল বন্ধের নির্দেশ

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৭:১৫ অপরাহ্ণ ১৭, মে ২০২০
কক্সবাজার, জনপদ
A A

করোনাভাইরাস প্রতিরোধে কক্সবাজারে আবারও দোকান ও শপিংমল বন্ধ রাখার নিদের্শ জারি করেছে জেলা প্রশাসন। ১৮ মে বিকাল ৪টা থেকে এ নির্দেশ বাস্তবায়ন করা হবে।

রোববার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারে গত ৫ মে করোনাভাইরাস এর বিস্তার প্রতিরোধে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত আকারে জেলার অভ্যন্তরীণ দোকানপাট/শপিংমল শর্ত সাপেক্ষে চালুর সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু গত ৫ দিন মার্কেট ও শপিংমলগুলোতে সরেজমিন পরিদর্শনে প্রতীয়মান হয় যে, মানুষের উপচে পড়া ভিড়। স্বাস্থ্যবিধি মেনে চলতে অসচেতনতা এবং আগত ক্রেতা/বিক্রেতাগণ কর্তৃক সরকার প্রদত্ত শর্ত মেনে চলার বিষয়ে সম্পূর্ণ অবহেলা প্রদর্শনের কারণে শর্তসমূহ যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে না। ফলে এ জেলায় করোনা ভাইরাসের সংক্রমণের হার মারাত্মক আকার ধারণ করছে। এমতাবস্থায় জনসাধারণ তথা কক্সবাজারবাসীর সার্বিক স্বাস্থ্য সুরক্ষা, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ এবং মৃত্যু ঝুঁকির বিষয় বিবেচনা করে জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিদের সাথে আলোচনাপূর্বক পুনরাদেশ না দেয়া পর্যন্ত জেলা সদরসহ সকল উপজেলা পর্যায়ে দোকানপাট/শপিংমলসমূহ বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হলো। এ আদেশ আগামী ১৮ মে সোমবার বিকাল ৪টা হতে কার্যকর হবে।

তবে চিকিৎসা সংশ্লিষ্ট জরুরী সেবা সার্বক্ষণিক খোলা থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। এছাড়াও নিত্য দ্রব্যাদির দোকান, কাঁচাবাজার ও অন্যান্য সরকার ঘোষিত পরিসেবাসমূহ পূর্বে জারিকৃত নির্দেশনানুযায়ী বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। জরুরী কারণ ব্যতিত রিক্সা/অটোরিক্সা/সিএনজি/মোটরসাইকেলসহ যন্ত্রচালিত সকলযাত্রী পরিবহনের কাজে নিয়োজিত যানবাহন চলাচল বিকাল ৪ টার পর সম্পূর্ণরূপে
বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পণ্য পরিবহন কাজে নিয়োজিত যানবাহন চলাচলে এ আদেশের আওতামুক্ত থাকবে। সকল জনসাধারণ ও ক্রেতা, বিক্রেতা/ব্যবসা প্রতিষ্ঠানকে উপরোক্ত নির্দেশনা মেনে চলার জন্য বলা হয়। অন্যথায় এ আদেশ ভঙ্গকারী সংশ্লি ব্যক্তি/ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারকরোনাভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা

পরবর্তী

পোশাক খাতের জন্য ঋণ সুবিধা বাড়ালো বাংলাদেশ ব্যাংক

পরবর্তী

পোশাক খাতের জন্য ঋণ সুবিধা বাড়ালো বাংলাদেশ ব্যাংক

দিনদুপুরে পোস্ট মাস্টারকে গুলি করে ৫০ লাখ টাকা ছিনতাই

সর্বশেষ

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT