কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়ার মুচনী এলাকার নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার ক্যাম্পে সশস্ত্র হামলায় লুট হওয়া অস্ত্র উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।
গত বছর ১৩ মে ভোরে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত আনসার ক্যাম্পে সন্ত্রাসীদের হামলায় নিহত হন ক্যাম্পের কমান্ডার আলী হোসেন । এসময় লুট হয় ১১টি আগ্নেয়াস্ত্র ও ৬৭০টি গুলি। র্যাবের দু’টি অভিযানে এসব অস্ত্র উদ্ধার হয়েছে। 
নাইক্ষ্যংছড়ি উপজেলার তমব্রু পশ্চিম কুল পাহাড়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গারা নির্যাতিত হয়ে এখানে আশ্রয় নিয়েছে। যখন নিজের দেশ নিরাপদ মনে করবে তখন ফিরে যাবে।







