চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারের হিমছড়িতে পাহাড় ধসে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৬:২৩ অপরাহ্ণ ২২, জুলাই ২০১৭
কক্সবাজার, জনপদ
A A
পাহাড় ধস
 পাহাড় ধসে কক্সবাজারের হিমছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত সাব্বির আলম রিদওয়ান (২১) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা।
শনিবার বিকাল ৪ টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রামু উপজেলা অংশের হিমছড়ি এলাকার খাড়া ঝর্ণাতে এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আফরুজুল হক টুটুল।
টুটুল বলেন, কক্সবাজারে বেড়াতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭ জন শিক্ষার্থী শনিবার বিকালে হিমছড়ি এলাকায় ঝর্ণা দেখতে যান। তারা বর্ষা মৌসুমে প্রাণ পাওয়া হিমছড়ির ৪ নম্বর ব্রিজ এলাকার খাড়া ঝর্ণায় গোসল করছিল। সেসময় আকস্মিকভাবে পাহাড়ের একটি খণ্ড ধসে পড়ে।

এতে দুইজন মাটি চাপা পড়েন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়।পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাব্বির আলম রিদওয়ানকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার টুটুল।কক্সবাজার সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইমরান উদ্দিন রোবেল বলেন, পাহাড় ধসে আহত ৪ জনকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে একজন হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায়।

নিহতের বন্ধু তানভীর আহমদ বলেন, তারা ৭ বন্ধু মিলে শুক্রবার কক্সবাজার বেড়াতে আসেন। শনিবার বিকালে তারা হিমছড়ি এলাকায় পাহাড়ী ঝর্ণা দেখতে গিয়ে গোসলে নামেন। একপর্যায়ে উঁচু পাহাড় থেকে একটি খন্ড আকস্মিকভাবে ধসে তাদের উপর পড়ে। এতে তারা ৪ জন মাটি চাপা পড়েন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারপাহাড় ধস
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT